মালাই পনির

মালাই পনির

  • পনিরের টুকরোগুলো হাল্কা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এতে নরম হবে।
  • পরিমান মত আদাবাটা , পোস্ত বাটা/চারমগজ বাটা, নুন, মিষ্টি,সা-মরিচবাটা, কাজুবাদাম বাটা,গরম মশলার গুঁড়ো,টক্ দ‌ই সব মিশিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে।
  • এবার হাল্কা গরম জলে ভেজানো পনিরের টুকরোগুলো সাদা তেলে হালকা করে ভেজে তুলে ফেলে, এবার সাদা তেলে মশলা অল্প কষিয়ে , ওর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে, মশলা ফোটার মতো করে জল দিতে হবে। একটা গোটা শুকনো লঙ্কা দিলে ভালো হয়।
  • নামানোর একটু আগে দুধ দিয়ে, অল্প ফুটিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
  • নামানোর আগে fresh cream দিলে আরো ভালো স্বাদ হবে।
  • এই পদটি #সাহিপনির ও বলা যায়।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ