ইলিশ বাটি চচ্চড়ি

ইলিশ মাছের বাটি চচ্চড়ি
* মাছের টুকরোগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
* টাটকা মাছ হলে ভাজার দরকার হবে না, কিন্তু খুব টাটকা না হলে ভেজে নিতে হবে।
*এবার একটু বড় পাত্রে (aluminium) ছোট করে কাটা বেগুন/আলু , অল্প চেরা ২/৩টি কাঁচা লঙ্কা, সব্জি সেদ্ধ হবার মতো জল , নুন, অল্প হলুদ, কাঁচা সরষের তেল , কাঁচা/ভাজা মাছ দিয়ে পাত্র ঢাকা দিয়ে রান্না বসিয়ে দিতে হবে। ঘন ঘন, গামাখা ঝোল হবে।
* ভাতের সাথে শুকনো করে লঙ্কা দিয়ে মাখিয়ে খেতে হবে।
*** টাটকা রুই/কাতলা/পার্শে/বাটা/কৈ/পুঁটি মাছের ও বাটি চচ্চড়ি দারুন হয়। শীতকালে নামাবার সময়ে ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গন্ধ টা অপূর্ব।
*** নিরামিষ তরকারির ও বাটি চচ্চড়ি হয়।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ