চিকেন পকোড়া

চিকেন পাকোড়া


  • চিকেনের টুকরো গুলো (bone less হলে ভালো) পরিষ্কার করে নিয়ে, কিছু মশলা মাখিয়ে কম করে ঘন্টা দুতিনেক রাখতে হবে।
  • Chicken piece গুলো অল্প ভিনিগার, পরিমাণ মতো নুন, পেঁয়াজ ও আদার রস, ডিম,কর্ণফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে।
  • এরপর ঘন্টা দুতিনেক (বেশি হলেও অসুবিধা নেই) পর ,অন‍্য একটা পাত্রে কর্ণফ্লাওয়ার , নুন, গোলমরিচ গুঁড়ো পরিমান মত জলে মিশিয়ে অল্প ঘন মিশ্রণ তৈরি করে নিয়ে, মশলা মাখানো চিকেন টুকরো গুলো ওতে ডুবিয়ে ছাকা তেলে(সাদা তেল) deep fry করলেই ‌‌‌‌‌‌‌‌ready চিকেন পাকোড়া।
  • গরম গরম পরিবেশন করো। 
  • এই চিকেন পাকোড়া গুলো সোয়া সস্,ছিলি সস্ , ডুমো করে কাটা পেঁয়াজ , ক‍্য‌াপসিকাম , ভিনিগার, এক চিমটি আজিনামটো(optional), নুন, ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি দিয়ে , কড়াই তে সাদা তেলে হালকা ভাবে fry করে অল্প জল দিয়ে ঢেকে দিলে,জল শুকিয়ে একটু ঘন ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল চিলি চিকেন। গ্রেভি ঘন করার জন্য জলে গুলে কর্ণফ্লাওয়ার দিতে হবে ।


Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ