ইলিশ পোলাও
ইলিশ পোলাও
* নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছের টুকরোগুলো হাল্কা করে সরষের তেলে ভেজে তুলে রাখতে হবে।
* ধুয়ে জল ঝরানো বাসমতি চালে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি মিশিয়ে নিয়ে, এবার মাছ ভাজা তেলের মধ্যে আরো একটু সরষের তেল দিয়ে,গরম করে ,ওতে কালো জিরে ও কাঁচা লঙ্কা (বেশ কয়েকটি) ফোড়ন দিয়ে চালটা অল্প একটু খানি নাড়াচাড়া করে তুলে নিতে হবে।
* এবার ডেকচিতে বা কড়াইতে বা বড়ো হাঁড়ি র মধ্যে তেজপাতা পাতিয়ে নিয়ে সাঁতলানো বাসমতি চাল অর্ধেক ছড়িয়ে দিয়ে ওর ওপর ভাজা মাছের টুকরোগুলো আর কাঁচা লঙ্কা (অল্প চেরা) দিয়ে, ওর ওপর বাকি অর্ধেক সাঁতলানো চাল দিয়ে ঢেকে দিতে হবে।
মাছের টুকরোর সংখ্যা আর চালের পরিমাণ যদি বেশি হয় , তাহলে চাল ও মাছের এরকম দু-তিন পরত হবে।
* ওপরে চাল থাকবে। এবার জল দিতে হবে চালের ওপর তিন (আঙ্গুলের )কর মেপে । তার পর একটু বেশি করে সরষের তেল এক পাশ দিয়ে দিতে হবে।
* জল শুকিয়ে এলে , দেখতে হবে চাল ও সুসিদ্ধ হয়েছে কিনা । না হলে আবার একটু জল দিতে হবে।
* সুন্দর একটা গন্ধ ও বলে দেবে যে রান্না প্রস্তুত ।
**** এই ইলিশ পোলাও মায়ের কাছে শিখেছি।
***** এই পদটি রান্না করা খুবই সহজ।আর যে কী সুস্বাদু তা যারা যারা খেয়েছ জানো নিশ্চয়। এই একমাত্র পোলাও যা রান্না করতে সরষের তেল আর কাঁচা লঙ্কা ছাড়া অন্য তেমন কোনো মশলার প্রয়োজন ই হয়না।

Comments
Post a Comment