ঘি ভাত

ঘি ভাত

* বাসমতি চাল ভালো করে ধুয়ে, ভাত রান্না করতে হবে একটু শক্ত করে। ভাতের ফ‍্য‌ান ফেলে, ভাতটা ছড়ানো পাত্রে ঢাকা ছাড়া রাখতে হবে। ধোঁয়া বেরিয়ে গেলে আবার ঢেকে দিতে হবে  
* ছোটো করে কাটা সব্জি গুলো (গাজর,বীনস্,কড়াইশুটি,          ফুলকপি,ক‍্য‌াপসীকাম(সবুজ,লাল, হলুদ), কাজুবাদাম, কিসমিস) ছোটো করে কুচিয়ে রাখতে হবে।
* কড়াই তে বেশি করে ঘি গরম করে ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সব্জি গুলো দিয়ে ওতে নুন, মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে রেখে দিতে হবে।
* এবার ঝরঝরে তৈরি ভাতের মধ্যে স‌াঁতলানো সব্জি দিয়ে ,স্বাদ মত নুন, মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি ঘি ভাত।
** ওপরে আরো একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

**** আমার মায়ের খুবই পছন্দের খাবার, মায়ের কাছে ই শেখা। এতে মিষ্টি আর ঘি দুই ই একটু বেশি লাগে। স্বাস্থ্য সচেতন যারা, তারা নয় একটু কম ই দিও। তবে স্বাদ একটু কম ভালো হবে কিন্তু। মিষ্টি যাদের না পাসন্দ তারা মিষ্টি কম দিও।।

Comments

Popular posts from this blog

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

কচি-কুমড়োর হালকা ঝোল

ফুলকপির কোর্মা