চিকেন পোলাও

মুর্গ পোলাও/ চিকেন পোলাও

  • চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে, একে একে ওতে পরিমান মতো আদা-রসুন-পেয়াজ বাটা,নুন, হলুদ, টক্ দই , গরম মশলা গুঁড়ো ,ডুমো করে কাটা আলু দিয়ে মেখে রাখতে হবে আধ ঘন্টা মতো।
  • ধুয়ে জল ঝরানো বাসমতি চাল, একটু শুকিয়ে নিয়ে ওতে টক্ দই, নুন, হলুদ, চিনি, পেঁয়াজ-আদা-শুকনো লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে, কড়াই তে একটু বেশি করে ঘি দিয়ে একটু সাঁতলে রেখে দিতে হবে।
  • এবার মশলা মাখানো চিকেন কড়াই তে সাদা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কষিয়ে ,তেল ছাড়তে শুরু করলে ওতে একটু  কেওড়া জল দিয়ে, আরও একটু কষিয়ে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
  • এবার হাঁড়ি বা ডেকচিতে তেজপাতা পাতিয়ে ওর মধ্যে পরতে পরতে মশলা মাখানো চাল আর অর্ধেক রান্না করা চিকেন সাজিয়ে , ওপর থেকে হাতের কর মেপে চার কর মেপে জল দিতে হবে।
  • চাল সুসিদ্ধ হয়ে গেলে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ