ইলিশ ভাপা

ইলিশ ভাপা
** মশলা টা প্রথমে বানিয়ে নিতে হবে,রাই/সাদা/কালো সরষের,অল্প পোস্ত, সামান্য হলুদ গুঁড়া, একটা ছোট কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে।
** কাঁচা ইলিশ মাছের টুকরোগুলো বাটা মসলা, নুন, হলুদ, গোটা অল্প চেরা কাঁচা লঙ্কা,টক্ দই,এক চিমটি মিষ্টি, সরষের তেল আর সামান্য জল দিয়ে মাখিয়ে টিফিন কৌটায় ভরে, ঢাকনা বন্ধ করে,ভাত ফোটার সময় হাঁড়ির মধ্যে দিলে ওই ভাঁপে ই তৈরি হয়ে যাবে ভ‌াঁপা ইলিশ।
** Microwave oven এ ও করা যায়, একটু কম power এ ধীরে ধীরে।
** টিফিন কৌটা ছোটো হলে বা মাছের সংখ্যা বেশি হলে,কানা উঁচু পাত্রে মশলা মাখানো মাছের টুকরোগুলো সাজিয়ে বড়ো কড়াই তে বেশি করে জল দিয়ে তার মধ্যে কানা উঁচু পাত্র (মাছ সহ) বসিয়ে জল ফুটতে দিতে হবে। মাছের পাত্র ঢাকা দিয়ে দিতে হবে।ওই ভাঁপে রান্না হয়ে যাবে।

****এই preparation almost সবার ই জানা☺☺☺☺।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ