Posts

Showing posts from 2018

চকোলেট কেক্

Image
                  চকোলেট কেক                           * এক কাপ ময়দা *  এক কাপ চিনি *১/২ কাপ মাখন  *     ৩/৪ টে ডিম * এক চা-চামচ বেকিং পাউডার * অল্প নুন , গরম মশলা গুঁড়া * এক ছিপি ভ্যানিলা এসেন্স * আন্দাজ মতো কোকো পাউডার * ১/৩ কাপ দুধে * পরিমাণ মতো ড্রাইফ্রুট ( কাজু, কিসমিস, চেরী, অ্য‌ামণ্ড কুচি ) ** ময়দার মধ্যে বেকিং পাউডার, গরম মসলা গুঁড়া, নুন ও কোকো পাউডার হাল্কা হাতে মিশিয়ে নিতে হবে। ** চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে, ওতে একে একে সবকটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।  ** এরপর ডিমের মধ্যে ময়দার মিশ্রণ টা অল্প অল্প করে মেশাতে হবে। এই মেশানোর সময় দুধ, মাখন , ভ্যানিলা সব দিতে হবে। মেশানো টা ভালো হতে হবে। Batter টা খুব smooth হবে। খুব ঘন না, আবার খুব পাতলা ও হবে না ‌ । সবটা মেশানো হয়ে গেলে, কেকের অ্য‌ালুমিনিয়াম পাত্রে সাদা তেল মাখিয়ে হাল্কা ময়দা ছড়িয়ে, ওতে batter টা ঢেলে ,ওতে dru fruits কুচি ছড়িয়ে...

চিকেন কাবাব

Image
                               চিকেন কাবাব * চিকেন টুকরো গুলো ( bone less ) পরিষ্কার করে নিয়ে নতুন ও পাতিলেবুর রস মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে। তারপর আদা, রসুন, পেঁয়াজ বাটা, চিকেন তন্দুরি মসলা মাখিয়ে ঘন্টা পাঁচেক মাখিয়ে রাখতে হবে। * এবার এক একটা টুকরো stick এ গেঁথে , ওতে মাখন / সাদা তেল ব্রাশ করে , OTG তে broile করতে হবে, মাঝে মাঝে OTG এর rack বের করে নিয়ে stick উল্টে পাল্টে দিতে হবে। প্রতিবার ই মাখন বা সাদা তেল ব্রাশ করে দিতে হবে। * Microwave oven এ grilled mode এ গিয়ে , একি ভাবে কাবাব বানানো যাবে।  * Food colour দেওয়া যায়।তব ত না দেওয়া ই ভালো।  * মালাই কাবাব করতে হলে এই তৈরি কাবাব এর টুকরো মালাই ( দ‌ই , মাখন দিয়ে করতে হবে) এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে, ঘনো,ঘনো গ্রেভি নামাতে হবে।

আম পানা

Image
                      ঘরের তৈরি আমের পানা                 * কাঁচা আমের (২টি মাঝারি মাপের) খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে , টুকরো করে কেটে আটি সহ , পুদিনা পাতা(১ আটি) , পরিমাণ মতো জলে ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। * ঠাণ্ডা হলে সবটা ভালো করে চটকে নিয়ে আটি বাদ দিয়ে, ওই চঠকানো আমের সম পরিমাণ /সমপরিমাণের থেকে  অল্প কম পরিমাণ চিনি দিয়ে, অল্প আঁচে ফোটাতে হবে। একটু ফোটার পর ঠাণ্ডা করতে হবে। * এবার ছাকনী দিয়ে মিশ্রণ টা ছেকে নিতে হবে। * অল্প জোয়ান গুঁড়ো, অল্প মৌরী গুঁড়ো (দুই মিলেহাফ চা চামচ) বীট নুন ওতে দিয়ে, মিশিয়ে নিয়ে কাঁচের শিশিতে ভরে fridge এ রেখে দাও। *** তৈরি আম পানা। রোদ ভ্রমণ শেষে বাড়ি এসে, একটু জিরিয়ে, এই সরবত ২/৩ চামচ এক গ্লাস জলে মিশিয়ে খাও, খাওয়াও। **** খুব উপকারী।পেট ও ঠাণ্ডা করে। **** জোয়ান ও মৌরী গুঁড়ো আমি বাড়িতে করেছি, কিনতেও পাওয়া যায়।

ম্যাগি ইন ওয়াইট সস্

Image
Maggi in white sauce......             এই receipe  টা তোমরাও try করতে পারো।  maggi /noodles খুব নরম করে boil করতে  হবে।ওটা  খুবই নরম হবে । white sauce বানাবার জন্য  এক cup দুধে এক চামচ(tea spoon) ময়দা, অল্প নুন আর চিনি  (optional) মিশিয়ে কড়াই তে butter দিয়ে ওর মধ্যে দুধের মিশ্রনটা ঢেলে হাল্কা আঁচে ফোটাতে হবে, নাড়াতে হবে মিশ্রনটা continuously, যাতে ধরে না যায় । white sauce এর thickness টা তোমাদের  উপর । পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ডুমো করে কেটে (অন্য সব্জি দিলে একটু boil করে নিতে হবে )নিতে হবে।সব্জি হাল্কা fry করে নিতে হবে।না করলে ও চলে।এবার সব সব্জি, boiled maggi/noodles,  white sauce এর মধ্যে mix করতে হবে ভালো করে।স্বাদ মত নুন, মিষ্টি আর গোলমরিচ দিয়ে পরিবেশন করো। ▪এর মধ্যে boiled chicken pieces ও দেওয়া যায় । ছোট্ট ছানাদের সাথে তোমরাও খেয়ে দেখতে পারো, খুব খারাপ হবে না।Healthy তো বটেই ।।

পনির চিলি

Image
                        চিলি পনীর                         * পনীরের টুকরো গুলো কুসুম গরমজলে এক চিমটি লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। পনীরের যে কোনো preparation এর আগে এমন করলে পনীর বেশ নরম হয়ে যায়। * এবার সাদা তেল দিয়ে পনীরের টুকরো গুলো হাল্কা ভেজে তুলে নিতে হবে। *একটা ছোট পাত্রে কাঁচালঙ্কা কুচি (স্বাদ অনুযায়ী) ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে। * ডুমো করে কাটা পেঁয়াজ ও ক‍্য‌াপসিকাম ওই সাদা তেল দিয়ে হাল্কা ভেজে, ওর মধ্যে আগের সাঁতলানো পনীরের টুকরো গুলো, নুন , মিষ্টি,ভিনিগারে ভিজিয়ে রাখা কাঁচা লঙ্কা,টমাটোসস্ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে ফেলো। **** আমার ঘরে ক‍্য‌াপসিকাম ছিলো না, তাই দিতে পারিনি।

পাবদা মাছের হাল্কা ঝোল

Image
                    পাবদা মাছের হাল্কা ঝোল         * মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে সরষে তেলে ভালো করে ভেজে নিতে হবে। * এবার কড়াইতে সরষে তেল গরম হলে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়নে আলু /বেগুন/পটল/ঝিঙে দিয়ে হাল্কা কষিয়ে, জল দিয়ে ,ওতে নুন,হলুদ দিয়ে একটু ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে একটু ঢেকে ধিমে আঁচে ফুটতে দিতে হবে। * এবার ঢাকনা খুলে , ফুটন্ত ঝোলে সরষে তেল ছড়িয়ে ঢাকা দিতে হবে। * এবার সামান্য পরে , সব্জি সেদ্ধ হয়ে গেলে , ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। * এই ঝোলে বড়ি ও দেওয়া হয়। আর রুই, কাতলা, পার্শে, ইলিশ , কাজলি,পুঁটি .... এসব মাছের ও এই পাতলা ঝোল ও খুব উপকারী ও সুস্বাদু। **** আর আমরা সবাই জানি যে,মাছে ভাতে বাঙালি,কাজে কাজেই ভাত সহযোগে পরিবেশন।

পনির পকোড়া

Image
           পনীর পাকোড়া * পনীরের টুকরো গুলো নিজের পছন্দ মতো টুকরো কেটে নিতে হবে। * এবার ব‍্য‌াটার তৈরি করার জন্য একটি ছড়ানো পাত্রে পরিমান মত ময়দা ও কর্নফ্লাওয়ার (ময়দা অল্প আর কর্নফ্লাওয়ার বেশি), নুন, অল্প সাদা তেল ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ টা একটু ঘন হবে। * এবার পনীরের টুকরো গুলো এবার ব‍্য‌াটারে ডুবিয়ে deep fry করতে হবে। * চা এর সাথে এ দারুন টা। ওপরে চাট্ মশলা/বিট্ নুন ছড়িয়ে পরিবেশন করে ফেলো।

দই পটল

Image
                  দ‌ই পটল           * মাঝারি size এর গোটা পটল হাল্কা খোসা ছাড়িয়ে দুদিক(দুই মাথা) অল্প (বিপরীত দিক ) চিরে সাদা তেল দিয়ে সোনালী করে ভেজে রেখে দিতে হবে। *এবার কড়াইতে সাদা তেল দিয়ে , তাতে মশলা ভালো করে কষিয়ে, ওর মধ্যে ভাজা গোটা পটল দিয়ে অল্প জল দিয়ে , নুন, হলুদ, মিষ্টি দিয়ে হাল্কা আঁচে ফুটতে দিতে হবে।  * এবার গামাখা ঝোল হয়ে এলে , সামান্য ঘি, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঢেকে রাখতে হবে। ** মশলা বানানোর জন্য পরিমাণ মতো টক দই( একটু বেশি ), আদা ও শুকনো লঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে।* **  গরম ভাতের সাথে এই নিরামিষ পদ বেশ সুস্বাদু। ***ঘি এর ব‍্য‌াবহার পুরোপুরি optional ।

ফুলকপির রোস্ট

Image
ফুলকপির রোস্ট *একটু ছোট দেখে, গোটা ফুলকপি নিয়ে, তার ডাটা,পাতা কেটে, ছুরি দিয়ে নিচের অংশে অল্প চিরে, গোটা কপি ভালো করে ধুয়ে নিতে হবে। *এবার অল্প জল দিয়ে প্রেসার কুকারে (১টা সিটি)/মাইক্রোওয়েভ ওভেনে (৫মিনিট) অল্প সেদ্ধ করে নিতে হবে। *এবার একটা পাত্রে মশলা তৈরি করতে হবে। পরিমাণ মতো সরু করে কাটা পেঁয়াজ ভাজা (হালকা লাল করে), আদা, শুকনো লঙ্কা বাটা, সর্ষে তেল(একটু বেশি), নুন, হলুদ ও মিষ্টি ভালো করে মিশিয়ে নিয়ে। *এবার এই মশলা টা ভালো করে ওই সেদ্ধ করা কপির সবদিকেই মাখিয়ে দিতে হবে। *এরপর প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা সিটি অথবা মশলা মাখানো আস্ত কপি টা মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে ওভেন এ দিয়ে ৫/৬মিনিট micro power এ রান্না করে, আরো ৪/৫  মিনিট standing time এ রেখে দিলেই তৈরি ফুলকপির রোস্ট। *** গরম ভাত দিয়ে গোটা কপির রোস্ট কেটে কেটে পরিবেশন করে খেয়ে নাও।

ফিস্ ফ্রাই

Image
                             ফিস্ ফ্রাই * ভেটকি মাছের ফিলে গুলো পরিষ্কার করে নিতে হবে।তারপর ফিলে গুলো নুন আর পাতিলেবুর রস মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে। * এরপর ওতে পেঁয়াজের রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি দিয়ে ৭/৮ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। * এবার মশলা মাখানো ফিলে গুলো ব‍্য‌াটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো বা bread crumbs মাখিয়ে সাদা তেল দিয়ে deep fry করতে হবে। *** ব‍্য‌াটার বানানো হবে ডিম,নুন আর কর্ণফ্লাওয়ার পরিমাণ মতো মিশিয়ে।

ধানিয়া চিকেন

Image
ধানিয়া চিকেন * চিকেন pieces গুলো ভালো করে ধুয়ে নিয়ে,নুন, হলুদ,আদা , সাদা তেল ,শুকনো/কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে ঘন্টা ২/৩ রেখে দিতে হবে। * এবার পরিমাণ মতো ধনেপাতা ও পেঁয়াজ আলাদা বেটে রাখতে হবে। ১কেজি চিকেন এর জন্য দেড় আঁটি ধনেপাতা লাগবে। মাপ একটু কম বেশি হতে ই পারে। * প্রেসার কুকারে সাদা তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে অল্প কষিয়ে ধনে পাতা বাটা দিয়ে কষাতে হবে। *এরপর এর মধ্যে একে একে পাতি লেবুর রস, সামান‍্য গরম মশলা বাটা/গুঁড় দিয়ে মিশিয়ে ওতে মশলা মাখানো চিকেন দিয়ে , মিষ্টি দিয়ে ভালো করে তেল ছাড়া ওবধি কষিয়ে নিয়ে , আগে থেকে ভাজা (ডুমো করে কাটা)আলু দিয়ে, একটা সিটি দিয়ে, অল্প দমে রেখে নামিয়ে নিলেই তৈরি ধনিয়া চিকেন। *** পোলাও, সাদা ভাত, ফ্রায়েড রাইস বা রুটি সহযোগে গরম গরম পরিবেশন করে ফেলো।

ফুলকপির সিঙাড়া

Image
ফুলকপির সিঙাড়া   * আলু আর ফুলকপি ছোট করে কেটে , ধুয়ে নিয়ে সাদা তেলে হালকা লাল করে ভাজতে হবে। সব্জি থেকে জল বেরিয়ে যা শুকিয়ে এলে , ওর মধ্যে একে একে আদা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি,গরম মশলা বাটা/গুঁড়, কিসমিস (আগে থেকে জলে ভেজানো),কড়াইশুটি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সাতলেই সিঙাড়ার পুর তৈরি হবে। জল ছাড়াই সুসিদ্ধ হবে।  * এবার ভালো মত ময়াম দিয়ে,ময়দা মেখে লেচি কেটে বড় করে বেলে,মাঝ বরাবর কেটে (ছুরি দিয়ে) নিয়ে অর্ধ চন্দ্রাকার অংশটিতে পুর ভরে, সিঙাড়া গড়ে নিয়ে,ছাকা তেলে ভেজে নিলেই তৈরি সিঙাড়া।