ধানিয়া চিকেন

ধানিয়া চিকেন
* চিকেন pieces গুলো ভালো করে ধুয়ে নিয়ে,নুন, হলুদ,আদা , সাদা তেল ,শুকনো/কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে ঘন্টা ২/৩ রেখে দিতে হবে।
* এবার পরিমাণ মতো ধনেপাতা ও পেঁয়াজ আলাদা বেটে রাখতে হবে। ১কেজি চিকেন এর জন্য দেড় আঁটি ধনেপাতা লাগবে। মাপ একটু কম বেশি হতে ই পারে।
* প্রেসার কুকারে সাদা তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে অল্প কষিয়ে ধনে পাতা বাটা দিয়ে কষাতে হবে।
*এরপর এর মধ্যে একে একে পাতি লেবুর রস, সামান‍্য গরম মশলা বাটা/গুঁড় দিয়ে মিশিয়ে ওতে মশলা মাখানো চিকেন দিয়ে , মিষ্টি দিয়ে ভালো করে তেল ছাড়া ওবধি কষিয়ে নিয়ে , আগে থেকে ভাজা (ডুমো করে কাটা)আলু দিয়ে, একটা সিটি দিয়ে, অল্প দমে রেখে নামিয়ে নিলেই তৈরি ধনিয়া চিকেন।

*** পোলাও, সাদা ভাত, ফ্রায়েড রাইস বা রুটি সহযোগে গরম গরম পরিবেশন করে ফেলো।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ