ফুলকপির সিঙাড়া

ফুলকপির সিঙাড়া
 
* আলু আর ফুলকপি ছোট করে কেটে , ধুয়ে নিয়ে সাদা তেলে হালকা লাল করে ভাজতে হবে। সব্জি থেকে জল বেরিয়ে যা শুকিয়ে এলে , ওর মধ্যে একে একে আদা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি,গরম মশলা বাটা/গুঁড়, কিসমিস (আগে থেকে জলে ভেজানো),কড়াইশুটি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সাতলেই সিঙাড়ার পুর তৈরি হবে। জল ছাড়াই সুসিদ্ধ হবে। 
* এবার ভালো মত ময়াম দিয়ে,ময়দা মেখে লেচি কেটে বড় করে বেলে,মাঝ বরাবর কেটে (ছুরি দিয়ে) নিয়ে অর্ধ চন্দ্রাকার অংশটিতে পুর ভরে, সিঙাড়া গড়ে নিয়ে,ছাকা তেলে ভেজে নিলেই তৈরি সিঙাড়া।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ