আম পানা

                      ঘরের তৈরি আমের পানা
               

* কাঁচা আমের (২টি মাঝারি মাপের) খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে , টুকরো করে কেটে আটি সহ , পুদিনা পাতা(১ আটি) , পরিমাণ মতো জলে ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে।
* ঠাণ্ডা হলে সবটা ভালো করে চটকে নিয়ে আটি বাদ দিয়ে, ওই চঠকানো আমের সম পরিমাণ /সমপরিমাণের থেকে  অল্প কম পরিমাণ চিনি দিয়ে, অল্প আঁচে ফোটাতে হবে। একটু ফোটার পর ঠাণ্ডা করতে হবে।
* এবার ছাকনী দিয়ে মিশ্রণ টা ছেকে নিতে হবে।
* অল্প জোয়ান গুঁড়ো, অল্প মৌরী গুঁড়ো (দুই মিলেহাফ চা চামচ) বীট নুন ওতে দিয়ে, মিশিয়ে নিয়ে কাঁচের শিশিতে ভরে fridge এ রেখে দাও।
*** তৈরি আম পানা। রোদ ভ্রমণ শেষে বাড়ি এসে, একটু জিরিয়ে, এই সরবত ২/৩ চামচ এক গ্লাস জলে মিশিয়ে খাও, খাওয়াও।
**** খুব উপকারী।পেট ও ঠাণ্ডা করে।

**** জোয়ান ও মৌরী গুঁড়ো আমি বাড়িতে করেছি, কিনতেও পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ