পাবদা মাছের হাল্কা ঝোল

                    পাবদা মাছের হাল্কা ঝোল
       
* মাছ গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, হলুদ মাখিয়ে সরষে তেলে ভালো করে ভেজে নিতে হবে।
* এবার কড়াইতে সরষে তেল গরম হলে কালোজিরা ও কাঁচালঙ্কা ফোড়নে আলু /বেগুন/পটল/ঝিঙে দিয়ে হাল্কা কষিয়ে, জল দিয়ে ,ওতে নুন,হলুদ দিয়ে একটু ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে একটু ঢেকে ধিমে আঁচে ফুটতে দিতে হবে।
* এবার ঢাকনা খুলে , ফুটন্ত ঝোলে সরষে তেল ছড়িয়ে ঢাকা দিতে হবে।
* এবার সামান্য পরে , সব্জি সেদ্ধ হয়ে গেলে , ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
* এই ঝোলে বড়ি ও দেওয়া হয়। আর রুই, কাতলা, পার্শে, ইলিশ , কাজলি,পুঁটি .... এসব মাছের ও এই পাতলা ঝোল ও খুব উপকারী ও সুস্বাদু।
**** আর আমরা সবাই জানি যে,মাছে ভাতে বাঙালি,কাজে কাজেই ভাত সহযোগে পরিবেশন।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ