পনির চিলি
চিলি পনীর
* পনীরের টুকরো গুলো কুসুম গরমজলে এক চিমটি লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে।
পনীরের যে কোনো preparation এর আগে এমন করলে পনীর বেশ নরম হয়ে যায়।
* এবার সাদা তেল দিয়ে পনীরের টুকরো গুলো হাল্কা ভেজে তুলে নিতে হবে।
*একটা ছোট পাত্রে কাঁচালঙ্কা কুচি (স্বাদ অনুযায়ী) ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে।
* ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপসিকাম ওই সাদা তেল দিয়ে হাল্কা ভেজে, ওর মধ্যে আগের সাঁতলানো পনীরের টুকরো গুলো, নুন , মিষ্টি,ভিনিগারে ভিজিয়ে রাখা কাঁচা লঙ্কা,টমাটোসস্ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করে ফেলো।
**** আমার ঘরে ক্যাপসিকাম ছিলো না, তাই দিতে পারিনি।

Comments
Post a Comment