চকোলেট কেক্

                  চকোলেট কেক
                         

* এক কাপ ময়দা
*  এক কাপ চিনি
*১/২ কাপ মাখন 
*     ৩/৪ টে ডিম
* এক চা-চামচ বেকিং পাউডার
* অল্প নুন , গরম মশলা গুঁড়া
* এক ছিপি ভ্যানিলা এসেন্স
* আন্দাজ মতো কোকো পাউডার

* ১/৩ কাপ দুধে
* পরিমাণ মতো ড্রাইফ্রুট ( কাজু, কিসমিস, চেরী, অ্য‌ামণ্ড কুচি )
** ময়দার মধ্যে বেকিং পাউডার, গরম মসলা গুঁড়া, নুন ও কোকো পাউডার হাল্কা হাতে মিশিয়ে নিতে হবে।
** চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে, ওতে একে একে সবকটি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 
** এরপর ডিমের মধ্যে ময়দার মিশ্রণ টা অল্প অল্প করে মেশাতে হবে। এই মেশানোর সময় দুধ, মাখন , ভ্যানিলা সব দিতে হবে। মেশানো টা ভালো হতে হবে। Batter টা খুব smooth হবে। খুব ঘন না, আবার খুব পাতলা ও হবে না ‌ । সবটা মেশানো হয়ে গেলে, কেকের অ্য‌ালুমিনিয়াম পাত্রে সাদা তেল মাখিয়ে হাল্কা ময়দা ছড়িয়ে, ওতে batter টা ঢেলে ,ওতে dru fruits কুচি ছড়িয়ে , OTG তে আধা ঘন্টা time set করে , bake mood এ দিতে হবে। মাঝে মাঝে off করে একটু দেখে নিতে হবে।
** Toothpick গেঁথে দিয়ে, বের করে নিলে , যদি তাতে কিছু না লেগে থাকে, তাহলে বোঝা যাবে, cake is ready to serve



Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ