কাঁচা বাটনার মাছের ঝোল
কাঁচা বাটনার মাছের ঝোল উপকরণঃ পাকা পোনা / কাতলা মাছের টুকরো , নুন , হলুদ , বিউলির ডালের বড়ি, পাতলা করে কাটা লাউ / কাঁচকলা, চেরা কাঁচা-লঙ্কা দু / তিনটে, মিষ্টি, কালোজিরা,ধনেপাতা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প আটা আর তেজপাতা। প্রণালী : প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষে তেলে ভেজে নিতে হবে কড়া করে। বড়ি ভেজে তুলে নিতে হবে ( বড়ি তেল গরম হওয়ার আগেই কড়াইতে দিয়ে ভেজে নিলে তেল কম টানে , ভাজা ও ভালো হয় ) , এবার ওই তেলে কাঁচকলা / লাউ দিয়ে অল্প সাঁতলে নিয়ে জল দিয়ে একে একে পরিমাণ মতো নুন, হলুদ , মিষ্টি, চেরা কাঁচা-লঙ্কা ,ভাজামাছ ও বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। অন্য একটি পাত্রে কাঁচা বাটনার মিশ্রণটা তৈরি করতে হবে। Preferably যে পাত্রে মাছের ঝোল ঢেলে রাখা হবে রান্না শেষে , তাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ...