টমেটো স্যুপ

                                      টমেটো স্যুপ 

                                                



 
উপকরণ : টমেটো,গাজর ,আদা বাটা, পরিমাণ মতো নুন , হলুদ , অর্ধেক পাতিলেবুর রস, মিষ্টি, জল 

প্রণালি : টমেটো ও গাজর ( গাজরের ওপরের ছাল ছাড়িয়ে টুকরো করে নিতে হবে) টুকরো করে সুসিদ্ধ করে , টমেটোর ওপরের পাতলা খোসা ফেলে দিতে হবে । এবার মিক্সিতে ভালো করে জল দিয়ে পেস্ট করতে নিতে হবে। এবারে কড়াইতে এই মিশ্রণটা ভালো করে ফুটতে দিতে হবে ,ওর মধ্যে পরিমাণ মতো নুন,হলুদ, মিষ্টি, পাতি লেবুর রস আর আদা বাটা দিয়ে ভাল করে ফোটাতে হবে। খানিক ফোটা র পর ঘন ঘন হলে নামিয়ে নিতে হবে। 

গরম গরম পরিবেশন করতে হবে।

বি:দ্রঃ : বীট এর টুকরো সেদ্ধ করে ওতে দেওয়া যেতে পারে , রঙ গাঢ় হবে। 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ