Posts

বাড়িতে বানানো বড়ি রান্না করার টিপস্

 বাড়ির বড়িতে যেহেতু পুরোটাই ডাল থাকে , অন্য কিছু ডালের সাথে মেশানো থাকে না , তাই সিদ্ধ হতে সময় বেশি লাগে । যেমন ডাল সেদ্ধ করতে আমরা প্রেশার কুকারের ব্যবহার করি । বড়ির ডাল যেহেতু ভিজিয়ে , বেটে তবে বানানো হয় , তাই প্রেশারের দরকার কখনও হয়না । একমাত্র যদি ডালের quality ভাল না থাকে । তবে ঝোলের সাথে খুব ভাল করে ফোটাতে হবে । তাই ঝোল ফোটার সাথে সাথেই ভাজা বড়ি ঝোলে দিয়ে দিতে হবে ।  আর ভাজার সময় মাকে দেখতাম ... তেল গরম না হতেই বড়ি দিয়ে দিতেন ভাজতে , তাতে আস্তে ধীরে বড়ি লালচে ভাজা হত , তেল গরম হওয়ার সাথে সাথে । তেল খুব গরম হলে বড়ি যেমন তেল টেনে নেয় , আবার অসর্তক হলেই পুড়ে যায় । এ ক্ষেত্রে সেটা হয়না । ৹ বড়িতে অতিরিক্ত তেল ঢোকে না। ৹ পুড়ে যায় না  ৹ সময় মতন সঠিক মাপে ভাজা হয়  ৹ তেল অল্প লাগে    ° বড়ি ঝোলে টগবগ করে ফুটবে , ভাঙবে না । ঝোল পুরো ভিতরে ঢুকে স্বাদ সুন্দর হবে ।

কাচকি মাছ

Image
                 কাচকি মাছের ঝাল ঝাল ভাজা উপকরণ : কাচকি মাছ , পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , সর্ষে তেল , নুন , হলুদ , অল্প মিষ্টি ( না দিলেই ভাল ) , বেগুনের ছোট ছোট টুকরো , সর্ষে বাটা  প্রণালি : মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওতে নুন , হলুদ , সর্ষের তেল ,  সর্ষে বাটা , লঙ্কা কুচি ও বেগুন কুচি একসাথে মেখে রাখতে হবে । মজতে দিতে হবে। এরপর মিনিট ২০ পরে কড়াই তে সর্ষে তেল ভাল করে গরম করে এই মশলা মাখা মিশ্রণটা দিয়ে দিতে হবে। ঢেকে ঢেকে ঢিমে আঁচে এ পিঠ ওপিঠ করে ভাজতে হবে লাল লাল করে । শুরুতে একটু জল বেরলেও পরে তা শুকিয়ে যাবে । মুচমুচে ভাজা হবে ।  * সর্ষে বাটা না দিলেও মন্দ হয় না । * পেঁয়াজ কুচি ও বেগুন আলাদা করে ভেজেও রেখে পরে সবের সাথে মিশিয়ে ভাজা যেতে পারে ।  

নন-ভেজ পাটিসাপটা

Image
                     কিমার পুর ভরা গোলা রুটি                                             উপকরণ : মটন কিমা , পেঁয়াজ কুচি , আদাবাটা, রসুন বাটা , শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো ,গরম মশলা গুঁড়ো, সাদা তেল , অল্প ঘি , নুন, টক দৈ , হলুদ , ময়দা , ডিম, গোলমরিচ গুঁড়ো  প্রণালি : প্রথমে মটন কিমা পরিষ্কার করে ধুয়ে নিয়ে , ওর মধ্যেই নুন, হলুদ, টক দই, সব গুঁড়ো মশলা, আদা বাটা , পেঁয়াজ কুচি ও অল্প সাদা তেল দিয়ে মেখে বেশ খানিক ক্ষণ ( ঘন্টা খানিক ) রেখে দিতে হবে। এরপর কড়াই তে সাদা তেল ও অল্প ঘি দিয়ে ওর মধ্যে রসুন  বাটা দিয়ে অল্প নাড়িয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে মশলা দিয়ে মেখে রাখা কিমা দিয়ে কষাতে হবে ভাল করে । তেল ছাড়লে পরিমান মতো মিষ্টি দিয়ে নাড়িয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে। সবটা সুসিদ্ধ হয়ে জল শুকিয়ে আসলে  পুর প্রস্তুত হয়ে যাবে । এবার পরিমাণ মত ময়দা , নুন , গোলমরিচ , ...

ন্যাদোশ মাছের ঝাল

Image
                          ন্যাদোশ মাছের ঝাল                                                                                        উপকরণ  : ডিম ভরা মাঝারি সাইজের মাছ , সর্ষের তেল , নুন , হলুদ , কাঁচা লঙ্কা , শুকনো লঙ্কা গুঁড়ো , কালো সর্ষে , সাদা সর্ষে ও পোস্ত এক সাথে বাটা ।  প্রণালী : মাছ গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে । কড়াইতে সর্ষে তেল ভাল করে গরম করে ওতে মাছ গুলো লাল করে ভেজে তুলে রেখে ওই তেলে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওতে এক সাথে বাটা কালো , সাদা সর্ষে ও পোস্ত জলে গুলে ঢেলে দিয়ে ওতে নুন , হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মত দিয়ে খানিক ফুটে ওঠার পর ওতে ভাজা মাছ গুলো দিয়ে সর্ষে তেল ছড়িয়ে আরো খানিক ফুটিয়ে ঘন ঘন ঝোল নামিয়ে দিতে হবে ।  * ...

চিংড়ি ভাপা

Image
                                চিংড়ি ভাপা                                           উপকরণ : পরিষ্কার করা চিংড়ি (ছোট/মাঝারি ) , সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা , পোস্ত বাটা , পরিমাণ মত টক দই, ৪/৫ টা কাঁচা লঙ্কা, নুন , হলুদ , অল্প জল আর সর্ষে তেল।  প্রণালী :   প্রথমে চিংড়ি মাছ গুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে । এবার মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত শুকনো গুঁড়ো করে নিতে হবে অল্প নুন দিয়ে ( নুন দিলে সর্ষের তেতো ভাব টা কেটে যায় ) । এবার এর মধ্যেই পরিমাণ মতন দই, কাঁচা লঙ্কা ( ভেঙে দু টুকরো করা ) ও কোরানো নারকেল দিয়ে বেটে নিতে হবে । এবার একটা কাঁচের বা মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে বাটা মশলা দিয়ে ওতে আরো একটু নুন , হলুদ আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে , সবটা ভাল করে মিশিয়ে ওভেনে মাইক্রো পাওয়ারে মিনিট ১০/১৫ ( এক ...

পুঁইশাকের চচ্চড়ি

Image
                            পুঁইশাকের চচ্চড়ি                                                           উপকরণ : পুঁইশাক ( ছোট করে কেটে ধুয়ে রাখা ) , আলু (ডুমো করে কাটা ) , রাঙা/লাল আলু , কুমড়ো , কাঁঠালের দানা/বিচি , নুন , মিষ্টি, পাঁচফোড়ন ,বাটা , ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো , তেজপাতা , হলুদ , শুকনো লঙ্কা গুঁড়ো/কাঁচা লঙ্কা , সর্ষে তেল । প্রণালী: প্রথমে সব কাটা সব্জি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে । এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে । অল্প গরম হলে তেজপাতা , পাঁচফোড়ন দিয়ে ওতে সব সব্জি দিয়ে ধিমে আঁচে সাঁতলাতে হবে। শাক থেকে জল বেরবে। এক সময় জল শুকিয়ে আসবে , সাথের সব্জি লালচে রঙ ধরবে । একে একে সব মশলা দিয়ে জল দিয়ে এবার আঁচ বাড়িয়ে ঢেকে দিতে হবে । সব সব্জি সুসেদ্ধ হওয়ার পর , ঝোল কমে যখন গা মাখা হবে  , তখন রান্না শেষ ।  * এবার ভাত বা রুটির সাথে পরিবেশনের পালা ।...

আম ক্ষীর ২

Image
                                    আম ক্ষীর ২                                                উপকরণ : চিনি , মিষ্টি স্বাদের আম ( হিমসাগর হলে ভাল ), দুধ  প্রণালী : মিষ্টি সাদের আম চটকে রস বের করে ছেকে রসটা বের করে আলাদা করে রাখতে হবে । আর আমের কাথ বা পাল্প কিছুটা রেখে দিয়ে , এবার দুধ ঘনো করে ফোটাতে হবে । ফোটার সময় চিনি দিতে হবে , কিছুটা ঘন হয়ে এলে আমের রসটা দিয়ে ফোটাতে হবে । আরো খানিক ঘনো হলে পাল্পটা টা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরী আম ক্ষীর।