পুঁইশাকের চচ্চড়ি
পুঁইশাকের চচ্চড়ি
উপকরণ : পুঁইশাক ( ছোট করে কেটে ধুয়ে রাখা ) , আলু (ডুমো করে কাটা ) , রাঙা/লাল আলু , কুমড়ো , কাঁঠালের দানা/বিচি , নুন , মিষ্টি, পাঁচফোড়ন ,বাটা , ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো , তেজপাতা , হলুদ , শুকনো লঙ্কা গুঁড়ো/কাঁচা লঙ্কা , সর্ষে তেল ।
প্রণালী: প্রথমে সব কাটা সব্জি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে । এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে । অল্প গরম হলে তেজপাতা , পাঁচফোড়ন দিয়ে ওতে সব সব্জি দিয়ে ধিমে আঁচে সাঁতলাতে হবে। শাক থেকে জল বেরবে। এক সময় জল শুকিয়ে আসবে , সাথের সব্জি লালচে রঙ ধরবে । একে একে সব মশলা দিয়ে জল দিয়ে এবার আঁচ বাড়িয়ে ঢেকে দিতে হবে । সব সব্জি সুসেদ্ধ হওয়ার পর , ঝোল কমে যখন গা মাখা হবে , তখন রান্না শেষ ।
* এবার ভাত বা রুটির সাথে পরিবেশনের পালা ।

Comments
Post a Comment