ন্যাদোশ মাছের ঝাল

                         ন্যাদোশ মাছের ঝাল

                                           

 

                                      

 

উপকরণ  : ডিম ভরা মাঝারি সাইজের মাছ , সর্ষের তেল , নুন , হলুদ , কাঁচা লঙ্কা , শুকনো লঙ্কা গুঁড়ো , কালো সর্ষে , সাদা সর্ষে ও পোস্ত এক সাথে বাটা । 

প্রণালী : মাছ গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে । কড়াইতে সর্ষে তেল ভাল করে গরম করে ওতে মাছ গুলো লাল করে ভেজে তুলে রেখে ওই তেলে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওতে এক সাথে বাটা কালো , সাদা সর্ষে ও পোস্ত জলে গুলে ঢেলে দিয়ে ওতে নুন , হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মত দিয়ে খানিক ফুটে ওঠার পর ওতে ভাজা মাছ গুলো দিয়ে সর্ষে তেল ছড়িয়ে আরো খানিক ফুটিয়ে ঘন ঘন ঝোল নামিয়ে দিতে হবে । 

* মিক্সিতে সর্ষে ও পোস্ত বাটা সময় অল্প নুন , হলুদ আর কাঁচা লঙ্কা দিলে তিতকুটে স্বাদ হয় না ।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ