চিংড়ি ভাপা
চিংড়ি ভাপা
উপকরণ : পরিষ্কার করা চিংড়ি (ছোট/মাঝারি ) , সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা , পোস্ত বাটা , পরিমাণ মত টক দই, ৪/৫ টা কাঁচা লঙ্কা, নুন , হলুদ , অল্প জল আর সর্ষে তেল।
প্রণালী : প্রথমে চিংড়ি মাছ গুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে । এবার মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত শুকনো গুঁড়ো করে নিতে হবে অল্প নুন দিয়ে ( নুন দিলে সর্ষের তেতো ভাব টা কেটে যায় ) । এবার এর মধ্যেই পরিমাণ মতন দই, কাঁচা লঙ্কা ( ভেঙে দু টুকরো করা ) ও কোরানো নারকেল দিয়ে বেটে নিতে হবে । এবার একটা কাঁচের বা মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে বাটা মশলা দিয়ে ওতে আরো একটু নুন , হলুদ আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে , সবটা ভাল করে মিশিয়ে ওভেনে মাইক্রো পাওয়ারে মিনিট ১০/১৫ ( এক এক ওভেনের এক এক ধরন ) রান্না করলেই হয়ে যাবে চিংড়ি ভাপা ।
* এক থালা সাদা ভাতের সাথে ব্যাপারটা দারুণ জমে যাবে ।

Comments
Post a Comment