কাচকি মাছ
কাচকি মাছের ঝাল ঝাল ভাজা
উপকরণ : কাচকি মাছ , পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , সর্ষে তেল , নুন , হলুদ , অল্প মিষ্টি ( না দিলেই ভাল ) , বেগুনের ছোট ছোট টুকরো , সর্ষে বাটা
প্রণালি : মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওতে নুন , হলুদ , সর্ষের তেল , সর্ষে বাটা , লঙ্কা কুচি ও বেগুন কুচি একসাথে মেখে রাখতে হবে । মজতে দিতে হবে। এরপর মিনিট ২০ পরে কড়াই তে সর্ষে তেল ভাল করে গরম করে এই মশলা মাখা মিশ্রণটা দিয়ে দিতে হবে। ঢেকে ঢেকে ঢিমে আঁচে এ পিঠ ওপিঠ করে ভাজতে হবে লাল লাল করে । শুরুতে একটু জল বেরলেও পরে তা শুকিয়ে যাবে । মুচমুচে ভাজা হবে ।
* সর্ষে বাটা না দিলেও মন্দ হয় না ।
* পেঁয়াজ কুচি ও বেগুন আলাদা করে ভেজেও রেখে পরে সবের সাথে মিশিয়ে ভাজা যেতে পারে ।

Comments
Post a Comment