বাড়িতে বানানো বড়ি রান্না করার টিপস্
বাড়ির বড়িতে যেহেতু পুরোটাই ডাল থাকে , অন্য কিছু ডালের সাথে মেশানো থাকে না , তাই সিদ্ধ হতে সময় বেশি লাগে । যেমন ডাল সেদ্ধ করতে আমরা প্রেশার কুকারের ব্যবহার করি । বড়ির ডাল যেহেতু ভিজিয়ে , বেটে তবে বানানো হয় , তাই প্রেশারের দরকার কখনও হয়না । একমাত্র যদি ডালের quality ভাল না থাকে । তবে ঝোলের সাথে খুব ভাল করে ফোটাতে হবে । তাই ঝোল ফোটার সাথে সাথেই ভাজা বড়ি ঝোলে দিয়ে দিতে হবে ।
আর ভাজার সময় মাকে দেখতাম ... তেল গরম না হতেই বড়ি দিয়ে দিতেন ভাজতে , তাতে আস্তে ধীরে বড়ি লালচে ভাজা হত , তেল গরম হওয়ার সাথে সাথে । তেল খুব গরম হলে বড়ি যেমন তেল টেনে নেয় , আবার অসর্তক হলেই পুড়ে যায় । এ ক্ষেত্রে সেটা হয়না ।
৹ বড়িতে অতিরিক্ত তেল ঢোকে না।
৹ পুড়ে যায় না
৹ সময় মতন সঠিক মাপে ভাজা হয়
৹ তেল অল্প লাগে
° বড়ি ঝোলে টগবগ করে ফুটবে , ভাঙবে না । ঝোল পুরো ভিতরে ঢুকে স্বাদ সুন্দর হবে ।
Comments
Post a Comment