নন-ভেজ পাটিসাপটা

                     কিমার পুর ভরা গোলা রুটি

                                           


উপকরণ : মটন কিমা , পেঁয়াজ কুচি , আদাবাটা, রসুন বাটা , শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো ,গরম মশলা গুঁড়ো, সাদা তেল , অল্প ঘি , নুন, টক দৈ , হলুদ , ময়দা , ডিম, গোলমরিচ গুঁড়ো 
প্রণালি : প্রথমে মটন কিমা পরিষ্কার করে ধুয়ে নিয়ে , ওর মধ্যেই নুন, হলুদ, টক দই, সব গুঁড়ো মশলা, আদা বাটা , পেঁয়াজ কুচি ও অল্প সাদা তেল দিয়ে মেখে বেশ খানিক ক্ষণ ( ঘন্টা খানিক ) রেখে দিতে হবে। এরপর কড়াই তে সাদা তেল ও অল্প ঘি দিয়ে ওর মধ্যে রসুন  বাটা দিয়ে অল্প নাড়িয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে মশলা দিয়ে মেখে রাখা কিমা দিয়ে কষাতে হবে ভাল করে । তেল ছাড়লে পরিমান মতো মিষ্টি দিয়ে নাড়িয়ে জল দিয়ে ঢেকে দিতে হবে।
সবটা সুসিদ্ধ হয়ে জল শুকিয়ে আসলে  পুর প্রস্তুত হয়ে যাবে
। এবার পরিমাণ মত ময়দা , নুন , গোলমরিচ , ডিম ও জল দিয়ে গুলে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে গোলা টা রুটির আকারে দিয়ে তার মধ্যে আগে বানিয়ে রাখা  কিমার পুর টা দিয়ে রুটি ভাঁজ করে এ পিঠ ওপিঠ ফ্রাই করে নিলেই তৈরী পুর ভরা গোলা রুটি।


Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ