Posts

মান কচু বাটা

Image
                                         মানকচু বাটা                                                     উপকরণ :- মানকচু , নারকেল কোরা , নুন , পাতি লেবুর রস অথবা ভিনিগার, সর্ষে বাটাটট , কাঁচা লঙ্কা ও সর্ষে তেল । প্রণালী : - খোসা ছাড়িয়ে মানকচুর টুকরো ভালো করে ধুয়ে নিয়ে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিয়ে ওর মধ্যে অল্প নুন ও পরিমাণ মতো পাতিলেবুর রস / ভিনিগার মাখিয়ে মিনিট ১৫/২০ রাখার পর , ওর থেকে চিপে সব রস বের করে শুকনো করে নিতে হবে । এবার মিক্সিতে ওই কচু , অল্প নুন ( আগে দেওয়া ছিল , তাই অল্প) , কাঁচালঙ্কা , নারকেল কোরা ও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে , ভালোকরে মিশিয়ে বেটে নিলেই .... তৈরী মান কচু বাটা । *** গরম ভাতের  সাথে খেতে অপূর্ব.....।।

এগ পকোড়া

Image
                                            উপকরণ  :  সুসিদ্ধ ডিম ( সংখ্যা ইচ্ছা অনুযায়ী) , নুন , ময়দা  , পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি,  অল্প গোলমরিচ গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  চালের গুড়ো,  সাদা তেল প্রণালী  :  সেদ্ধ ডিম গুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এক একটা ডিম থেকে ৪/৫ গোলাকার টুকরো হবে। এবার পকোড়ার ব্যাটার তৈরি করতে হবে।  একটি পাত্রে ময়দা,  নুন,  পেঁয়াজ কুচি,  কাঁচালঙ্কা  কুঁচি,  শুকনো লঙ্কা গুড়ো,  গোলমরিচ গুড়ো,  চালের গুড়ো,  অল্প সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে , সেদ্ধ ডিমের কুসুম সহ গোলাকার টুকরো গুলো ওই ব্যাটারে ডুবিয়ে,  ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার পর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে। 

Chicken drumstick

Image
                                                                                                                                     উপকরণ : চিকেন লেগ পিস্ , পাতি লেবুর রস, নুন , অল্প হলুদ  , পেঁয়াজ বাটা,  আদা বাটা,  কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টক্ দই, অল্প জলে ভিজিয়ে রাখা কেসর (optional ) , ধনে গুড়ো, গরমমশলা গুড়ো,  জিরে গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  Everest tanduri masala ( optional) , সাদা তেল  , গোলমরিচ গুড়ো (optional), ক্যাপসিকাম ডুমো করে কেটে রাখতে হবে।  প্রণালী: প্রথমে চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে , ওতে লেবুর রস (না থাকলে সাদা ভিনিগার পরিমাণ মতো) , নুন , হলুদ মাখিয়ে মিনিট ২০ রাখতে হবে।  এরপর জলীয় অ...

লাচ্ছা পরোটা

Image
                                      লাচ্ছা পরোটা                                                                                                            উপকরণ  : ময়দা  , নুন , টক্ দই , সাদা তেল , মাখন  প্রণালী  : ময়দায় নুন ও সাদা তেল দিয়ে   পুরোপুরি টক্ দই দিয়ে মেখে রাখতে হবে কম করে ঘন্টা ৪/৫ । আরো বেশি হলে আরো ভালো।  মেখে ভিজে ( জল ভালো করে চিপে নিয়ে) কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে  অথবা  পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে।  ফুলে উঠবে।  এবার ফুলে ওঠা মাখা ময়দা আবার একটু ঠেসে নিয়ে  লেচি কেটে বেলে নিয়ে,  ছোটবেলায় কাগজ দিয়ে বানানো জাপানি পাখার মতো এদিক ওদিক করে সরু করে মু...

চেলো কাবাব

Image
                                      চেলো কাবাব  উপকরণ: মাটন কিমা,  চিকেনের টুকরো বোনলেস (কাবাবের জন্য), বাসমতী চাল,  মাখন , কেসর , আদা বাটা,  রসুন বাটা, শুকনো লঙ্কা গুড়ো,  পেঁয়াজ বাটা, পাতিলেবুর রস, টক্ দই, সাদা তেল , নুন , হলুদ , এভারেস্ট তন্দুরি মশলা (optional) , ডুমো করে কাটা পেঁয়াজ,  ডুমো করে কাটা ক্যাপসিকাম, কাবাব স্টিক্ , ডিমের পোচ্ , টমেটো  প্রণালী : মাটন কিমা পরিষ্কার করে মিহি করে বেটে নিতে হবে। কিমা বাটা ও   চিকেনের টুকরো গুলো এবার টক্ দই,  পাতিলেবুর রস, নুন, হলুদ,  পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,  সাদা তেল,  কেসর ভেজানো জল , তন্দুরি মশলা,  শুকনো লঙ্কা গুড়ো মাখিয়ে আলাদা করে দুটো পাত্রে দুরকম মাংস ঢেকে রাখতে হবে ঘন্টা চারেকের জন্য।  কাবাব  তৈরির কাঠের স্টিক্  গুলো জলে ভিজিয়ে রাখতে হবে আগে । কাবাব বানানোর এক ঘণ্টা আগে চিকেনের মশলা মাখানো টুকরো গুলোর সাথে আগে কেটে রাখা পেঁয়াজের টুকরো...

সাদা ধোসা

Image
                                         ধোসা(প্লেন)                                                 উপকরণ: বিউলির ডাল,  আতপ চাল (সাধারণ),নুন , সাদা তেল , ৪/৫ টা মেথি প্রণালী: এক কাপ ডাল ও দু কাপ আতপ চাল আলাদা পাত্রে ভালো  করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে ৭/৮ ঘন্টা। বেশি হলেও হতে পারে। চাল ভেজানোর সময় ৪/৫টা মেথি দিয়ে দিতে হবে। এরপর চাল ও ডাল পৃথক্ ভাবে বেটে নিয়ে বড়ো পাত্রে এক সাথে স্বাদ মতো নুন দিয়ে এক সাথে মিশিয়ে রেখে দিতে হবে আরো ঘন্টা ৪/৫ ।  বাটা খুব মিহি হবে । ফুলে উঠবে মিশ্রণটা।  এবার নন্-স্টিক ফ্রাই প্যান বা তাওয়া গরম করে গোল মাথার চমচে করে ভালো করে ফ্যাটিয়ে নেওয়া মিশ্রণটা দিয়ে,  ওই চামচ বা হাতার মাথা দিয়ে পুরো তাওয়া তে ছড়িয়ে দিয়ে, পাশ দিয়ে অল্প অল্প করে তেল দিতে হবে।  ধিমে আঁচে হবে, এক সময় আপনা থেকেই উঠে আসবে। এবার ন...

পনির বাটার মাশালা

Image
                             পনির বাটার মশালা উপকরণ  : পনির,  পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুচি , রসুন কুচি, টমেটো কুচি,  আদা কুচি,  তেজপাতা,  ফ্রেস ক্রিম , নুন, হলুদ,  মিষ্টি,  গরম-মশলা গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো, ধনে গুড়ো,  জিরে গুড়ো, সাদা তেল,  অল্প মাখন  প্রণালী: প্রথমে পনির টুকরো করে কেটে  গরম জলে নুন দিয়ে,  তার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এতে পনির আরো নরম হয়। এবার কড়াইয়ে অল্প সাদা তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি, টমেটো কুচি,  আদা কচি ও রসুন কুচি দিয়ে হাল্কা ভেজে নিয়ে , ঠান্ডা করে নিয়ে , শিলে অথবা মিক্সি তে মিহি করে বেটে মশলা (partly) তৈরি করে নিতে হবে।  এবার কড়াই তে সাদা তেলে অল্প মাখন দিয়ে ( optional) ওর মধ্যে এক এক করে শুকনো লঙ্কা গুড়ো,  নুন, হলুদ,  মিষ্টি,  তেজপাতা,  জিরে গুড়ো,  ধনে গুড়ো,  গরম-মশলা গুড়ো ও বেটে রাখা মশলা দিয়ে অল্প কষিয়ে জল দিয়ে,  ওর মধ্যে পনিরের টুকরো...