Posts

মুগ ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি

Image
               মুগ ডাল দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি                                       উপকরণঃ মাপ মতো কাটা সজনে ডাঁটা , মুগ ডাল , নুন, হলুদ, মিষ্টি, সাদা জিরে ( গোটা) , সাদা তেল , কাঁচা লঙ্কা চেরা । প্রণালী : অল্প পরিমাণ মুগ ডাল শুকনো খোলায় হাল্কা লাল করে ভেজে অল্প জলে সেদ্ধ করতে হবে। ডাল এমন ভাবে সেদ্ধ করা হবে, যা গলে যাবে না , গোটা থাকবে । আধা সেদ্ধ হবে। আধা সেদ্ধ ডাল আলাদা তুলে রেখে , এবার কড়াইতে সাদা তেলে(গরম হলে) গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কাটা সজনে ডাঁটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নুন, হলুদ, মিষ্টি ছড়িয়ে সাঁতলে নিয়ে ,জল দিয়ে ঢেকে দিতে হবে। জল একটু ফুটে উঠলে, ওর মধ্যে ডাল সেদ্ধ দিয়ে আবার ঢেকে দিতে হবে। ডাটা সেদ্ধ হলে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।

কচি-কুমড়োর হালকা ঝোল

Image
                   কচি-কুমড়োর  হালকা ঝোল                                     উপকরণঃ ডুমো করে কাটা কচি কুমড়ো ( খোসা সহ) , বিউলির ডালের বড়ি, দুধ, নুন, হলুদ, কালোজিরা, কাঁচা লঙ্কা চেরা, মিষ্টি, সাদা তেল প্রণালী : কাঁচা তেলে বড়ি ভেজে তুলে নিয়ে , ওই তেলে কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কচিকুমড়ো দিয়ে কিছু টা সাঁতলে, ওর মধ্যে মাঝারি জল দিয়ে , একে একে নুন,হলুদ মিষ্টি ও ভাজা বড়ি দিয়ে ঢেকে দিতে হবে। সুসিদ্ধ হয়ে ঝোল ফুটে ঘন হয়ে এলে অল্প দুধ দিয়ে আরও একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। 

পেঁয়াজ ফোড়নের মাছের ঝোল

Image
                 পেঁয়াজ ফোড়নের মাছের ঝোল                                           উপকরণঃ মাঝারি সাইজের একটা পেঁয়াজের কুচি, পাতলা ও লম্বা করে কাটা আলু, চেরা কাঁচা-লঙ্কা দু টো, নুন, হলুদ, কাতলা/ রুই মাছের টুকরো , সর্ষে তেল, অল্প মিষ্টি প্রণালী : মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে তুলে নিতে হবে সর্ষে তেলে। এবার তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে ওতে আলু ভেজে নিয়ে, জল দিয়ে একে একে নতুন হলুদ, চেরা কাঁচা-লঙ্কা, মিষ্টি ও ভাজা মাছ দিয়ে ঢেকে দিতে হবে। ঝোল ফুটে ঘনো হয়ে এলে নামিয়ে নিতে হবে।

চিকেন স্টু

Image
                                 চিকেন স্টু                                          উপকরণঃ চিকেনের টুকরো , ডুমো করে কাটা আলু(১/২), পেঁপের টুকরো , গাঁজরের টুকরো , বীনস , পেঁয়াজ) কুঁচি/ পেঁয়াজের রিং, আদাবাটা, গোলমরিচ গুঁড়ো, মাখন, টমেটো কুচি , পাতি লেবুর রস অল্প , নুন, মিষ্টি, সাদা তেল। প্রণালী : পরিষ্কার করা চিকেনের টুকরো পরিমাণ মতো নুন ও লেবুর রস  মাখিয়ে আধা ঘন্টা রেখে , এবার কড়াইতে সাদা তেল গরম করে ওতে অল্প একটু মাখন দিয়ে তাতে সব সব্জি ( পেঁয়াজ কুঁচি, টমেটো, পেঁপে, আলু, বীনস্ ) দিয়ে অল্প সাঁতলে চিকেন দিয়ে সব মিশিয়ে নিতে হবে হাল্কা হাতে, ওর মধ্যে একে একে নুন ( চিকেনে নুন দেওয়া আছে, তাই অল্প), মিষ্টি , গোলমরিচ দিয়ে সাঁতলে , এবার জল দিয়ে ফুটতে দিতে হবে। টগবগ করে যখন ফুটবে , সুন্দর গন্ধ বের হবে। ঝোলের ধরণ ঘনো ও পাতলার মাঝামাঝি হবে । এবার মাখন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ...

আলুর ঘণ্ট

Image
                                   আলুর ঘন্ট                                             উপকরণঃ গোবিন্দ ভোগ চাল একমুঠো , ডুমো করে কাটা আলু , পেঁয়াজ বাটা, আদাবাটা,নুন, হলুদ, মিষ্টি, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, গোটা জিরে (নিরিমিষ আলু ঘণ্টর জন্য )  , তেজপাতা , টমেটো বাটা, অল্প ঘি, অল্প টক্ দ‌ই। সাদা তেল/সর্ষে তেল প্রণালী : গোবিন্দ ভোগ চাল জলে ধুয়ে , পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে  ওতে  ডুমো করে কাটা আলু হাল্কা ভেজে তুলে রাখতে হবে। এবার তেজপাতা দিয়ে ওতে পেঁয়াজ বাটা , আদাবাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুটা কষানোর পর ,ওতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে ফেটিয়ে নেওয়া টক্ দ‌ই , নুন, হলুদ, মিষ্টি, গরম-মশলা গুড়ো দিয়ে আরো খানিকটা কষিয়ে ভাজা আলু দিয়ে আরো খানিকটা কষিয়ে নিতে হবে । খেয়াল রাখতে হবে মশলা যেন ধরে না যায়, তাই ধিমে ...

এঁচোড়ের চপ

Image
                                                 এ্যঁচোড়ের চপ উপকরণঃ এ্যঁচোড় , আলু , নুন, মিষ্টি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম-মশলা গুড়ো, পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি, চালের গুঁড়ো, ব্যাসন  প্রণালী : প্রথমে এ্যঁচোড় ও আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার সেদ্ধ করা এ্যঁচোড় ও আলু ভালো করে চটকে নিতে হবে। ওর মধ্যে যেন কোন গোটা অংশ না থাকে , এবার একে একে সব উপকরণ ওর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে।  মাখা হলে ওর থেকে অল্প করে নিয়ে, চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নিতে হবে। সব চপ্ গড়া হয়ে গেলে কড়াইতে সর্ষে তেল গরম করে একে একে চপ্ গুলো ধিমে আঁচে লালচে করে ভেজে তুলে নিয়ে , টিসু পেপার / কিচেন পেপারের ওপর রেখে , তেলটা টেনে নিলে গরম গরম চায়ের সাথে অথবা বিকেলের  জলখাবারে মুড়ির সাথে জমে যাবে।

এঁচোড়ের কষা ডালনা

Image
                               এঁচোড়ের কষা ডালনা                                         উপকরণঃ এঁচোড়ের টুকরো , ডুমো করে কাটা আলু, পেঁয়াজ কুঁচি, টমাটো কুচি, নুন, হলুদ, মিষ্টি,সর্ষে তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, আদাবাটা , তেজপাতা, ঘি সামান্য প্রণালী: এঁচোড় যদি কচি হয় , তাহলে কুকারে একটা সিটি দিলেই হবে, না হলে আরো একটা দিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে ওতে ডুমো করে কাটা আলু গুলো ভেজে তুলে রাখতে হবে। এবার ওই তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে লাল করে, ওর মধ্যে টমাটো কুচি দিয়ে আরো কষাতে হবে। একটু নরম হয়ে এলে একে একে নুন,হলুদ, আদাবাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে অল্প আঁচে, অল্প জল ছিটে দিয়ে মশলা কষিয়ে, যখন তেল ছাড়বে, তখন ভাজা আলু দিয়ে আরো খানিকটা কষিয়ে ওর মধ্যে সিদ্ধ করা এঁচোড় দিয়ে , আরো একটু জল দিয়ে সবকিছু মিলিয়ে এব...