Posts

Showing posts from 2021

মাছ ভুজিয়া

Image
                                     মাছ ভুজিয়া                                             উপকরণ : পাকা পোনা মাছের পেটি , কাঁচা লঙ্কা কুচি , পেঁয়াজ কুচি , নুন , হলুদ, সামান্য আদা বাটা , সর্ষের তেল , জিরে গুঁড়ো,  শুকনো লঙ্কার গুঁড়ো।  প্রণালী : মাছের টুকরো অল্প নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে কাটা বেছে নিয়ে , একে একে লঙ্কা কুচি , পেঁয়াজ কুচি , আর একটু নুন ( আগে দেওয়া আছে , তাই বুঝে দিতে হবে ) , আদা বাটা ও অন্যান্য মশলা ভালো করো মেখে নিয়ে এবার সর্ষের তেল ভাল গরম করে ওতে ভেজে নিতে হবে লালচে করে ।  ** গরম ভাত এই মাছের ভুজিয়া দিয়ে মেখে খেতে দারুণ ।  

দক্ষিণী কচুরমুখী

Image
                            কচুরমুখীর টক ঝাল                                              উপকরণ  : কচুরমুখী/ গাটিকচু , সাদা তেল , নুন ,হলুদ , মিষ্টি , শুকনো লঙ্কা (কাশ্মীরি) গুঁড়ো , গোটা শুকনো লঙ্কা , তেঁতুলের কাথ / টক দই/ টভমেটো বাটা , পাঁচফোড়ন প্রণালী : প্রথমে কচুরমুখী/ গাটি কচুর খোসা ছাড়িয়ে মাঝারি পিস করে কেটে , ধুয়ে হাল্কা ভাপিয়ে নিতে হবে । এরপর গোটা শুকনো লঙ্কা স্বাদ অনুসারে পুড়িয়ে গুঁড়ো করে আলাদা রেখে দিতে হবে । এবার কড়াইতে সাদা তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে ভাপানো কচুরমুখী দিয়ে নুন , হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ( অল্প) সহ কষাতে হবে , এর পর অল্প জল দিয়ে তেঁতুলের কাথ,  মিষ্টি ( পরিমাণ মত) দিয়ে একটু ফুটে উঠলে লঙ্কা পোড়ার গুঁড়ো ওপরে ছড়িয়ে নামিয়ে নিতে হবে । গা মাখা হবে ।

কাতলা মালাইকারি

Image
                              কাতলা মালাইকারি                                             উপকরণ : পাকা কাতলা মাছের টুকরো , ডুমো করে কাটা আলু , গরম মশলা , সর্ষের তেল , নারকেলের দুধ , ঘি , নুন , হলুদ  , অল্প মিষ্টি , আদা বাটা , শুকনো লঙ্কা বাটা  প্রণালী : কড়াইতে তেল গরম করে , আলুর টুকরো লালচে করে ভেজে তুলে নিতে হবে । ওই তেলে নুন, হলুদ মাখানো মাছের টুকরো এপিঠ ওপিঠ করে হাল্কা লালচে করে ভেজে তুলে নিয়ে , এবার তেলের মধ্যে ভাজা আলু দিয়ে তার মধ্যেই আদা বাটা , শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো হাল্কা আঁচে কষিয়ে জল দিয়ে,  একে একে নুন, মিষ্টি , হলুদ দিয়ে , ভাজা মাছের টুকরো দিয়ে ,ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে । ঝোল ঘন হয়ে এলে নারকেলের দুধ দিয়ে আরো খানিক ফুটিয়ে ঘি , গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

নারকেলের বিস্কুট

Image
                              নারকেল বিস্কুট                                                       উপকরণ: চিনি , নারকেল কোরা , ময়দা , সাদা তেল   প্রণালী : সমপরিমাণ ময়দা , নারকেল কোরা আর চিনি এক সাথে মেখে নিতে হবে । মাখাটা যদি হাতে লেগে যায় , তাহলে আরো ময়দা দিতে হবে , মাখা নরম হলেও হাতে লাগবে না । এবার মাঝারি পাতলা করে পুরো মাখাটা বেলে নিতে হবে , যদি চাকি ছোট হয় , লেচি কেটে বেলে নিয়ে , গোলাকার কৌটোর ঢাকনা দিয়ে বিস্কুটের আকারে কেটে নিতে হবে । কাটার পর প্রতি বিস্কুটে ছুরি দিয়ে কয়েকটা ফুটো করে দিতে হবে । এবার তেল গরম করে একে একে ডিপ ফ্রাই করতে হবে । লালচে করে ভেজে তুলে একটু ছড়িয়ে টিসু পেপারে  ( পরিষ্কার যে কোন কাগজ)রেখে ঠান্ডা হলে , জলদি কৌটো বন্দী করতে হবে ।  * মাইক্রোওয়েভ ওভেনেও করা যায় । সেখানে ওভেন প্রুফ পাত্রে তেল মাখিয়ে বিস্কুট গুলোকে বেক ক...

কুমড়োর ছক্কা

Image
                                 কুমড়োর ছক্কা                                        উপকরণ : ডুমো করে কাটা কুমড়ো , আলু ডুমো করে কাটা , আদা বাটা , গোটা জিরে , জিরে গুড়ো , ধনে গুড়ো , শুকনো লঙ্কা গুড়ো , সাদাতেল , নুন , হলুদ,  মিষ্টি , ঘি , ভেজানো ছোলা , গরম মশলা গুঁড়ো বা বাটা , তেজপাতা প্রণালী : ডুমো করে কাটা আলু ও কুমড়ো সাদা তেলে তেজপাতা আর জিরে ফোড়নের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে । এবার একে একে সব মশলা দিয়ে ভাজা সব্জি আরো একটু কষিয়ে পরিমাণ মত জল আর ছোলা দিয়ে ঢেকে দিতে হবে । জল শুকিয়ে তেল ছাড়লে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে । এই রান্নায় ঝোল থাকবে না , হবে মাখো মাখো ।

ঘেটকোল শাক বাটা

Image
                    ঘেটকোল পাতা / শাক বাটা                             উপকরণ : ঘেটকোল শাক , ৩/৪ টে রসুনের কোয়া , নুন, মিষ্টি , হলুদ , কালোজিরে , কাঁচা লঙ্কা , গোলমরিচ গুঁড়ো , সর্ষের তেল প্রণালী : শাকের ডাটা বাদ দিয়ে  ছোট করে কেটে ভালো করে ধুয়ে ৩/৪ টে রসুন কোয়া ও ৪/৫ টা কাঁচা লঙ্কার সাথে বেটে নিতে হবে শিল নোড়া অথবা মিক্সির ছোট জারে ( মশলা পেশার জারে) এবার কড়াই তে সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে শাক বাটা , স্বাদ অনুযায়ী নুন , হলুদ, মিষ্টি ও গোলমরিচ দিয়ে ভাজতে হবে । শাকের মধ্যের সব জল শুকিয়ে আসবে ।জলটা যখন পুরোপুরিই শুকিয়ে যাবে , তখন তা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। 

মাছের ধোকা

Image
                            মাছের ধোকা কারি                                উপকরণ  : কাতলা পেটি , আলু সেদ্ধ , ছোলার ডাল বাটা / ব্যসন , চালের গুঁড়ো পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , ধনে পাতা কুচি , গরম মশলা গুড়ো , ধনে গুঁড়ো , জিরে গুঁড়ো,  শুকনো লঙ্কা গুঁড়ো,  আদা বাটা , টমাটো কুচি , তেজপাতা , ডুমো করে কাটা আলু , নুন , হলুদ,  মিষ্টি , সাদা /সর্ষে তেল প্রণালী : ৪/৫ টুকরো পেটির মাছ ও আলু খোসা ছাড়িয়ে সুসিদ্ধ করে নিয়ে , ঠাণ্ডা করে কাটা বেছে নিয়ে , সেদ্ধ আলু ভালো করে চটকে মাছের সাথে মিশিয়ে একে একে পেঁয়াজ, কুচি , লঙ্কা কুচি , শুকনো লঙ্কা বাটা , নুন, অল্প মিষ্টি ,ধনে গুঁড়ো,  জিরে গুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি , ব্যসন/ ছোলার ডাল বাটা , চালের গুঁড়ো সব হাত দিয়ে ভাল করে মেখে টিকিয়া বা ধোকার আকারে গড়ে স্যালো ফ্রাই করে নিতে হবে । মাইক্রোওয়েভ ওভেনে গ্রীল মোডেও ধোকা বানিয়ে নেওয়া যাবে , তাতে খুব অ...

মিনি চিকেন পাই

Image
                          মিনি চিকেন পাই                          উপকরণ : চিকেনের ছোট টুকরো,  নুন , গোলমরিচ  , অরিগানো , অল্প চিনি , রসুন-কুচি / বাটা , অল্প আদা-বাটা , মাখন , সাদা তেল ,পেঁয়াজ কুচি, গাজর কুচি , ক্যাপসিকাম কুচি ,দুধ , ময়দা , ফেটানো ডিম প্রণালী : প্রথমে ময়দা চেলে নিয়ে , নুন, মাখন , গোলমরিচ আর দুধ দিয়ে মেখে কম করে ঘন্টাখানেক ডাকা দিয়ে রেখে দিতে হবে । এবার চিকেনের পুরটা বানিয়ে ফেলতে হবে । কড়াইতে সাদা তেল দিয়ে  ওতে রসুন কুচি বা বাটা দিয়ে অল্প ভেজে ,পেঁয়াজ কুচি ও বাকি সব্জি কুচি দিয়ে ঢিমে আঁচে ভাজতে হবে । অল্প ভাজার পর ওতে আদা বাটা , নুন , অল্প চিনি, গোলমরিচ দিয়ে নাড়িয়ে চিকেনের ছোট টুকরো গুলো দিয়ে আরো ভালো করে সব মেশাতে হবে , আঁচ হাল্কাই থাকবে । এবার অন্য একটি পাত্রে পরিমাণ মত দুধ( ২কাপ) নিয়ে তাতে ওরিগানো ও অল্প নুন মিশিয়ে,  সেটা কড়াই তে ঢেলে ভালো করে নাড়িয়ে ঢেকে দিতে হবে । এবার আঁচ একটু বাড়িয়ে নজর রাখতে হব...

পিৎজা

Image
                                  ঘরে তৈরি পিৎজা                                       উপকরণ : ময়দা , চিনি , ড্রাই ইস্ট , দুধ , সাদা তেল , পরিমাণ মতো নুন , টক দই,  টপিং এর জন্য পছন্দের সব্জির টুকরো ( পেঁয়াজ,  টমেটো , ক্যাপসিকাম , গ্রেটেড চীজ্ , অরিগানো , চিকেন টুকরো/ শ্রেডেড ( চিকেন রান্না করা / সেদ্ধ করা) প্রণালী : এক কাপ দুধের মধ্যে ( room temperature) এক চা চামচ চিনি ও ড্রাই ইস্ট ভালো করে মিশিয়ে , আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে । এবার ময়দা ভাল করে চেলে নিয়ে তাতে পরিমাণ মতন নুন , টক দই আর সাদা তেল মিশিয়ে ওই ইস্ট মেশানো দুধ দিয়ে ভালো করে মেখে , এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা দু , তিনেক । এরপর ময়দার ডো ফুলে উঠবে , হাত দিয়ে চেপে ভিতরের হাওয়া বের করে , অল্প সাদা তেল হাতে মাখিয়ে আবার মেখে নিতে হবে । খুব নরম হবে । ওই ডো থেকে দুটো লেচি কেটে নিতে হবে .... অল্প ময়দা ছড়িয়ে বেলে নি...

শাহি কড়াই চিকেন

Image
                                    শাহি কড়াই চিকেন                                         উপকরণ : পরিস্কার করা মাঝারি আকারের চিকেন টুকরো,  টক দই,  পেঁয়াজ বাটা , আদা-রসুন বাটা , গোলমরিচ গুড়ো , শুকনো লঙ্কা বাটা , হলুদ , নুন , মিষ্টি , শুকনো কসৌরী মেথি পাতা ,আমণ্ড-কাজু বাটা , ধনে গুড়ো , জিরে গুড়ো , ডুমো করে কাটা ভাজা আলু , টমেটো বাটা / সস্ , সর্ষের তেল ও সাদা তেল প্রণালী : চিকেনের টুকরো গুলো নুন , হলুদ , গোলমরিচ গুড়ো আর আদা -রসুন বাটা মাখিয়ে ঘন্টা দুয়েক রেখে দিতে হবে । এরপর কড়াইতে দুরকম তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে , হালকা লাল হয়ে এলে ওর মধ্যে মশলা মাখা চিকেন দিয়ে কষাতে হবে , কষাতে কষাতে ধনে ও জিরে গুঁড়ো , শুকনো লঙ্কা বাটা ও ফেটানো টক দই দিয়ে দিতে হবে । কষাতে হবে , তলায় না ধরে যায় , খেয়াল রেখে মাঝারি আঁচে কষাতে হবে আরো কিছুক্ষণ,  এবার ওর মধ্যে টমেটো বাটা / ...

চাউ চাউ পাকোড়া

Image
                               চাউ চাউ পাকোড়া                                                                                                                      উপকরণ  : নরম করে সেদ্ধ করা চাউ  , পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , নুন , গোলমরিচ , ডিম , শীতকালীন সব্জি , ময়দা , চালের গুড়ো প্রণালী : সব উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর সাদা তেলে ডিপ ফ্রাই করে , গরম গরম পরিবেশন করতে হবে চায়ের সাথে অথবা শুধু শুধু  চাট মশলা সহযোগে ।

ফুলকপির ঘন্ট

Image
                                         ফুলকপির ঘন্ট                                                       উপকরণ : মাঝারি আকারের টুকরো করা ফুলকপি ,টুকরো করে কাটা  টমেটো , কড়াইশুটি , ভেজানো কিসমিস , আদা - শুকনো লঙ্কা বাটা , তেজপাতা , নুন , হলুদ, চিনি , গরম-মশলা গুঁড়ো, দু - তিন মুঠি ভেজানো গোবিন্দ ভোগ আতপ চাল , সাদা তেল আর ঘি। প্রণালী : কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখানো ফুলকপি লাল করে ভেজে নিতে হবে , ওর মধ্যে ভাজার সময় জল বেরনোর পর , তা শুকিয়ে গেলে কড়াইশুটি , কিসমিস, টমেটো সব দিয়ে আরেকটু ভেজে ওর মধ্যে সব মশলা একে একে দিয়ে ভেজানো আতপ চাল দিয়ে ভাল করে কষিয়ে জল দিয়ে ডেকে দিতে হবে । চাল ও সব্জি সুসিদ্ধ হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

আনন্দ নাড়ু

Image
                                       আনন্দ নাড়ু                                                উপকরণ : নারকেল কোরা , খেজুর বা আঁখের গুড় , চালের গুড়ো , ময়দা , অল্প নুন , পরিমাণ মতো তিল / তিল গুঁড়ো , সাদা তেল ( নারকেল কোরা , চালের গুঁড়ো আর গুঁড় সমপরিমাণ , ময়দা ওই মাপের অর্ধক আর তিল আরো কম )   প্রণালী : সমস্ত উপকরণ একটা পাত্রে ভালো করে মেখে নিতে হবে , এবার নাড়ুর আকারে গড়ে নিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে ।                                               

মান কচু বাটা

Image
                                         মানকচু বাটা                                                     উপকরণ :- মানকচু , নারকেল কোরা , নুন , পাতি লেবুর রস অথবা ভিনিগার, সর্ষে বাটাটট , কাঁচা লঙ্কা ও সর্ষে তেল । প্রণালী : - খোসা ছাড়িয়ে মানকচুর টুকরো ভালো করে ধুয়ে নিয়ে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিয়ে ওর মধ্যে অল্প নুন ও পরিমাণ মতো পাতিলেবুর রস / ভিনিগার মাখিয়ে মিনিট ১৫/২০ রাখার পর , ওর থেকে চিপে সব রস বের করে শুকনো করে নিতে হবে । এবার মিক্সিতে ওই কচু , অল্প নুন ( আগে দেওয়া ছিল , তাই অল্প) , কাঁচালঙ্কা , নারকেল কোরা ও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে , ভালোকরে মিশিয়ে বেটে নিলেই .... তৈরী মান কচু বাটা । *** গরম ভাতের  সাথে খেতে অপূর্ব.....।।