কুমড়োর ছক্কা

                                 কুমড়োর ছক্কা

                                      


উপকরণ : ডুমো করে কাটা কুমড়ো , আলু ডুমো করে কাটা , আদা বাটা , গোটা জিরে , জিরে গুড়ো , ধনে গুড়ো , শুকনো লঙ্কা গুড়ো , সাদাতেল , নুন , হলুদ,  মিষ্টি , ঘি , ভেজানো ছোলা , গরম মশলা গুঁড়ো বা বাটা , তেজপাতা

প্রণালী : ডুমো করে কাটা আলু ও কুমড়ো সাদা তেলে তেজপাতা আর জিরে ফোড়নের মধ্যে লালচে করে ভেজে নিতে হবে । এবার একে একে সব মশলা দিয়ে ভাজা সব্জি আরো একটু কষিয়ে পরিমাণ মত জল আর ছোলা দিয়ে ঢেকে দিতে হবে । জল শুকিয়ে তেল ছাড়লে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে । এই রান্নায় ঝোল থাকবে না , হবে মাখো মাখো ।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ