নারকেলের বিস্কুট

                              নারকেল বিস্কুট 

                                 


                

 
উপকরণ: চিনি , নারকেল কোরা , ময়দা , সাদা তেল 

 প্রণালী : সমপরিমাণ ময়দা , নারকেল কোরা আর চিনি এক সাথে মেখে নিতে হবে । মাখাটা যদি হাতে লেগে যায় , তাহলে আরো ময়দা দিতে হবে , মাখা নরম হলেও হাতে লাগবে না । এবার মাঝারি পাতলা করে পুরো মাখাটা বেলে নিতে হবে , যদি চাকি ছোট হয় , লেচি কেটে বেলে নিয়ে , গোলাকার কৌটোর ঢাকনা দিয়ে বিস্কুটের আকারে কেটে নিতে হবে । কাটার পর প্রতি বিস্কুটে ছুরি দিয়ে কয়েকটা ফুটো করে দিতে হবে । এবার তেল গরম করে একে একে ডিপ ফ্রাই করতে হবে । লালচে করে ভেজে তুলে একটু ছড়িয়ে টিসু পেপারে  ( পরিষ্কার যে কোন কাগজ)রেখে ঠান্ডা হলে , জলদি কৌটো বন্দী করতে হবে । 

* মাইক্রোওয়েভ ওভেনেও করা যায় । সেখানে ওভেন প্রুফ পাত্রে তেল মাখিয়ে বিস্কুট গুলোকে বেক করতে দিতে হবে ।এক এক ওভেনের settings এক এক রকম । সেই মত বুঝে করতে হবে । আমি grill mode এ power অল্প কমিয়ে , ২০/২৫ মিনিট বেক করেছি । ৪ মিনিট অন্তর বের করে দেখেছি , উল্টে দিয়েছি বিস্কুট গুলো আর তেল ব্রাশ করেছি ।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ