কাতলা মালাইকারি

                              কাতলা মালাইকারি

                                         



 

উপকরণ : পাকা কাতলা মাছের টুকরো , ডুমো করে কাটা আলু , গরম মশলা , সর্ষের তেল , নারকেলের দুধ , ঘি , নুন , হলুদ  , অল্প মিষ্টি , আদা বাটা , শুকনো লঙ্কা বাটা 
প্রণালী : কড়াইতে তেল গরম করে , আলুর টুকরো লালচে করে ভেজে তুলে নিতে হবে । ওই তেলে নুন, হলুদ মাখানো মাছের টুকরো এপিঠ ওপিঠ করে হাল্কা লালচে করে ভেজে তুলে নিয়ে , এবার তেলের মধ্যে ভাজা আলু দিয়ে তার মধ্যেই আদা বাটা , শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো হাল্কা আঁচে কষিয়ে জল দিয়ে,  একে একে নুন, মিষ্টি , হলুদ দিয়ে , ভাজা মাছের টুকরো দিয়ে ,ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে । ঝোল ঘন হয়ে এলে নারকেলের দুধ দিয়ে আরো খানিক ফুটিয়ে ঘি , গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ