মিনি চিকেন পাই
মিনি চিকেন পাই
উপকরণ : চিকেনের ছোট টুকরো, নুন , গোলমরিচ , অরিগানো , অল্প চিনি , রসুন-কুচি / বাটা , অল্প আদা-বাটা , মাখন , সাদা তেল ,পেঁয়াজ কুচি, গাজর কুচি , ক্যাপসিকাম কুচি ,দুধ , ময়দা , ফেটানো ডিম
প্রণালী : প্রথমে ময়দা চেলে নিয়ে , নুন, মাখন , গোলমরিচ আর দুধ দিয়ে মেখে কম করে ঘন্টাখানেক ডাকা দিয়ে রেখে দিতে হবে ।
এবার চিকেনের পুরটা বানিয়ে ফেলতে হবে । কড়াইতে সাদা তেল দিয়ে ওতে রসুন কুচি বা বাটা দিয়ে অল্প ভেজে ,পেঁয়াজ কুচি ও বাকি সব্জি কুচি দিয়ে ঢিমে আঁচে ভাজতে হবে । অল্প ভাজার পর ওতে আদা বাটা , নুন , অল্প চিনি, গোলমরিচ দিয়ে নাড়িয়ে চিকেনের ছোট টুকরো গুলো দিয়ে আরো ভালো করে সব মেশাতে হবে , আঁচ হাল্কাই থাকবে । এবার অন্য একটি পাত্রে পরিমাণ মত দুধ( ২কাপ) নিয়ে তাতে ওরিগানো ও অল্প নুন মিশিয়ে, সেটা কড়াই তে ঢেলে ভালো করে নাড়িয়ে ঢেকে দিতে হবে । এবার আঁচ একটু বাড়িয়ে নজর রাখতে হবে । পুরো রান্নাটা সুন্দর গন্ধ ছাড়বে আর গা-মাখা হবে ।
এবার লেচি কেটে বেলে নিয়ে , নিজের পছন্দের আকারে পুর ভরে গড়ে নিতে হবে । মাইক্রোওয়েভ ওভেনের বেকিং ট্রেতে সাদা তেল মাখিয়ে পাই গুলো পাশাপাশি সাজিয়ে , পাই গুলোর ওপরে ফেটানো ডিম ব্রাশ করে দিতে হবে । এবার ওভেনে ১০মিনিট প্রি-হিট করে , গ্রিল মোডে মিনিট ১৮/২০ রাখার পরই তৈরি হল মিনি চিকেন পাই ।

Lovely... Try korbo
ReplyDelete