দক্ষিণী কচুরমুখী

                            কচুরমুখীর টক ঝাল

                                            

উপকরণ  : কচুরমুখী/ গাটিকচু , সাদা তেল , নুন ,হলুদ , মিষ্টি , শুকনো লঙ্কা (কাশ্মীরি) গুঁড়ো , গোটা শুকনো লঙ্কা , তেঁতুলের কাথ / টক দই/ টভমেটো বাটা , পাঁচফোড়ন
প্রণালী : প্রথমে কচুরমুখী/ গাটি কচুর খোসা ছাড়িয়ে মাঝারি পিস করে কেটে , ধুয়ে হাল্কা ভাপিয়ে নিতে হবে । এরপর গোটা শুকনো লঙ্কা স্বাদ অনুসারে পুড়িয়ে গুঁড়ো করে আলাদা রেখে দিতে হবে । এবার কড়াইতে সাদা তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে ভাপানো কচুরমুখী দিয়ে নুন , হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ( অল্প) সহ কষাতে হবে , এর পর অল্প জল দিয়ে তেঁতুলের কাথ,  মিষ্টি ( পরিমাণ মত) দিয়ে একটু ফুটে উঠলে লঙ্কা পোড়ার গুঁড়ো ওপরে ছড়িয়ে নামিয়ে নিতে হবে । গা মাখা হবে ।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ