শাহি কড়াই চিকেন
শাহি কড়াই চিকেন
উপকরণ : পরিস্কার করা মাঝারি আকারের চিকেন টুকরো, টক দই, পেঁয়াজ বাটা , আদা-রসুন বাটা , গোলমরিচ গুড়ো , শুকনো লঙ্কা বাটা , হলুদ , নুন , মিষ্টি , শুকনো কসৌরী মেথি পাতা ,আমণ্ড-কাজু বাটা , ধনে গুড়ো , জিরে গুড়ো , ডুমো করে কাটা ভাজা আলু , টমেটো বাটা / সস্ , সর্ষের তেল ও সাদা তেল
প্রণালী : চিকেনের টুকরো গুলো নুন , হলুদ , গোলমরিচ গুড়ো আর আদা -রসুন বাটা মাখিয়ে ঘন্টা দুয়েক রেখে দিতে হবে । এরপর কড়াইতে দুরকম তেল দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে , হালকা লাল হয়ে এলে ওর মধ্যে মশলা মাখা চিকেন দিয়ে কষাতে হবে , কষাতে কষাতে ধনে ও জিরে গুঁড়ো , শুকনো লঙ্কা বাটা ও ফেটানো টক দই দিয়ে দিতে হবে । কষাতে হবে , তলায় না ধরে যায় , খেয়াল রেখে মাঝারি আঁচে কষাতে হবে আরো কিছুক্ষণ, এবার ওর মধ্যে টমেটো বাটা / সস্ ও বাদামবাটা মিশিয়ে কষাতে হবে , আস্তে , আস্তে তেল বের হবে , ওর মধ্যে মিষ্টি দিয়ে এবার অল্প জল দিতে হবে , ভাজা আলু দিয়ে ধিমে আঁচে আরো মিনিট ৩০ ফুটতে দিতে হবে । তেল ছাড়লে কসৌরি মেথি পাতা ছড়িয়ে , ঢেকে দিয়ে , এবার ওভেন বন্ধ করে দিতে হবে ।
একটু পরে ভাত /রুটি /পরোটা /পোলাও সহ পরিবেশন করে ফেললেই হল , গরম গরম।

Comments
Post a Comment