ফুলকপির ঘন্ট

                                         ফুলকপির ঘন্ট 

                                                    


উপকরণ : মাঝারি আকারের টুকরো করা ফুলকপি ,টুকরো করে কাটা  টমেটো , কড়াইশুটি , ভেজানো কিসমিস , আদা - শুকনো লঙ্কা বাটা , তেজপাতা , নুন , হলুদ, চিনি , গরম-মশলা গুঁড়ো, দু - তিন মুঠি ভেজানো গোবিন্দ ভোগ আতপ চাল , সাদা তেল আর ঘি।

প্রণালী : কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখানো ফুলকপি লাল করে ভেজে নিতে হবে , ওর মধ্যে ভাজার সময় জল বেরনোর পর , তা শুকিয়ে গেলে কড়াইশুটি , কিসমিস, টমেটো সব দিয়ে আরেকটু ভেজে ওর মধ্যে সব মশলা একে একে দিয়ে ভেজানো আতপ চাল দিয়ে ভাল করে কষিয়ে জল দিয়ে ডেকে দিতে হবে । চাল ও সব্জি সুসিদ্ধ হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ