Posts

ফুলকপির ঘন্ট

Image
                                         ফুলকপির ঘন্ট                                                       উপকরণ : মাঝারি আকারের টুকরো করা ফুলকপি ,টুকরো করে কাটা  টমেটো , কড়াইশুটি , ভেজানো কিসমিস , আদা - শুকনো লঙ্কা বাটা , তেজপাতা , নুন , হলুদ, চিনি , গরম-মশলা গুঁড়ো, দু - তিন মুঠি ভেজানো গোবিন্দ ভোগ আতপ চাল , সাদা তেল আর ঘি। প্রণালী : কড়াইতে সাদা তেল গরম করে নুন হলুদ মাখানো ফুলকপি লাল করে ভেজে নিতে হবে , ওর মধ্যে ভাজার সময় জল বেরনোর পর , তা শুকিয়ে গেলে কড়াইশুটি , কিসমিস, টমেটো সব দিয়ে আরেকটু ভেজে ওর মধ্যে সব মশলা একে একে দিয়ে ভেজানো আতপ চাল দিয়ে ভাল করে কষিয়ে জল দিয়ে ডেকে দিতে হবে । চাল ও সব্জি সুসিদ্ধ হলে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

আনন্দ নাড়ু

Image
                                       আনন্দ নাড়ু                                                উপকরণ : নারকেল কোরা , খেজুর বা আঁখের গুড় , চালের গুড়ো , ময়দা , অল্প নুন , পরিমাণ মতো তিল / তিল গুঁড়ো , সাদা তেল ( নারকেল কোরা , চালের গুঁড়ো আর গুঁড় সমপরিমাণ , ময়দা ওই মাপের অর্ধক আর তিল আরো কম )   প্রণালী : সমস্ত উপকরণ একটা পাত্রে ভালো করে মেখে নিতে হবে , এবার নাড়ুর আকারে গড়ে নিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে ।                                               

মান কচু বাটা

Image
                                         মানকচু বাটা                                                     উপকরণ :- মানকচু , নারকেল কোরা , নুন , পাতি লেবুর রস অথবা ভিনিগার, সর্ষে বাটাটট , কাঁচা লঙ্কা ও সর্ষে তেল । প্রণালী : - খোসা ছাড়িয়ে মানকচুর টুকরো ভালো করে ধুয়ে নিয়ে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিয়ে ওর মধ্যে অল্প নুন ও পরিমাণ মতো পাতিলেবুর রস / ভিনিগার মাখিয়ে মিনিট ১৫/২০ রাখার পর , ওর থেকে চিপে সব রস বের করে শুকনো করে নিতে হবে । এবার মিক্সিতে ওই কচু , অল্প নুন ( আগে দেওয়া ছিল , তাই অল্প) , কাঁচালঙ্কা , নারকেল কোরা ও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে , ভালোকরে মিশিয়ে বেটে নিলেই .... তৈরী মান কচু বাটা । *** গরম ভাতের  সাথে খেতে অপূর্ব.....।।

এগ পকোড়া

Image
                                            উপকরণ  :  সুসিদ্ধ ডিম ( সংখ্যা ইচ্ছা অনুযায়ী) , নুন , ময়দা  , পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি,  অল্প গোলমরিচ গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  চালের গুড়ো,  সাদা তেল প্রণালী  :  সেদ্ধ ডিম গুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এক একটা ডিম থেকে ৪/৫ গোলাকার টুকরো হবে। এবার পকোড়ার ব্যাটার তৈরি করতে হবে।  একটি পাত্রে ময়দা,  নুন,  পেঁয়াজ কুচি,  কাঁচালঙ্কা  কুঁচি,  শুকনো লঙ্কা গুড়ো,  গোলমরিচ গুড়ো,  চালের গুড়ো,  অল্প সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে , সেদ্ধ ডিমের কুসুম সহ গোলাকার টুকরো গুলো ওই ব্যাটারে ডুবিয়ে,  ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার পর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে। 

Chicken drumstick

Image
                                                                                                                                     উপকরণ : চিকেন লেগ পিস্ , পাতি লেবুর রস, নুন , অল্প হলুদ  , পেঁয়াজ বাটা,  আদা বাটা,  কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টক্ দই, অল্প জলে ভিজিয়ে রাখা কেসর (optional ) , ধনে গুড়ো, গরমমশলা গুড়ো,  জিরে গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  Everest tanduri masala ( optional) , সাদা তেল  , গোলমরিচ গুড়ো (optional), ক্যাপসিকাম ডুমো করে কেটে রাখতে হবে।  প্রণালী: প্রথমে চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে , ওতে লেবুর রস (না থাকলে সাদা ভিনিগার পরিমাণ মতো) , নুন , হলুদ মাখিয়ে মিনিট ২০ রাখতে হবে।  এরপর জলীয় অ...

লাচ্ছা পরোটা

Image
                                      লাচ্ছা পরোটা                                                                                                            উপকরণ  : ময়দা  , নুন , টক্ দই , সাদা তেল , মাখন  প্রণালী  : ময়দায় নুন ও সাদা তেল দিয়ে   পুরোপুরি টক্ দই দিয়ে মেখে রাখতে হবে কম করে ঘন্টা ৪/৫ । আরো বেশি হলে আরো ভালো।  মেখে ভিজে ( জল ভালো করে চিপে নিয়ে) কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে  অথবা  পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে।  ফুলে উঠবে।  এবার ফুলে ওঠা মাখা ময়দা আবার একটু ঠেসে নিয়ে  লেচি কেটে বেলে নিয়ে,  ছোটবেলায় কাগজ দিয়ে বানানো জাপানি পাখার মতো এদিক ওদিক করে সরু করে মু...

চেলো কাবাব

Image
                                      চেলো কাবাব  উপকরণ: মাটন কিমা,  চিকেনের টুকরো বোনলেস (কাবাবের জন্য), বাসমতী চাল,  মাখন , কেসর , আদা বাটা,  রসুন বাটা, শুকনো লঙ্কা গুড়ো,  পেঁয়াজ বাটা, পাতিলেবুর রস, টক্ দই, সাদা তেল , নুন , হলুদ , এভারেস্ট তন্দুরি মশলা (optional) , ডুমো করে কাটা পেঁয়াজ,  ডুমো করে কাটা ক্যাপসিকাম, কাবাব স্টিক্ , ডিমের পোচ্ , টমেটো  প্রণালী : মাটন কিমা পরিষ্কার করে মিহি করে বেটে নিতে হবে। কিমা বাটা ও   চিকেনের টুকরো গুলো এবার টক্ দই,  পাতিলেবুর রস, নুন, হলুদ,  পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা,  সাদা তেল,  কেসর ভেজানো জল , তন্দুরি মশলা,  শুকনো লঙ্কা গুড়ো মাখিয়ে আলাদা করে দুটো পাত্রে দুরকম মাংস ঢেকে রাখতে হবে ঘন্টা চারেকের জন্য।  কাবাব  তৈরির কাঠের স্টিক্  গুলো জলে ভিজিয়ে রাখতে হবে আগে । কাবাব বানানোর এক ঘণ্টা আগে চিকেনের মশলা মাখানো টুকরো গুলোর সাথে আগে কেটে রাখা পেঁয়াজের টুকরো...