ডাল ভেণ্ডি
ডাল ভেণ্ডি
উপকরণ : ভেণ্ডি , মুগডাল , শুকনো লঙ্কা, নুন, মিষ্টি, হলুদ, সাদা তেল , তেঁতুলের কাথ
প্রণালী : মাঝারি আকারে ভেণ্ডি কেটে নিতে হবে।এবার পরিমাণ মতো মুগডাল শুকনো খোলায় লালচে করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হবে , একটু শক্ত থাকবে, গলে যাবে না। শুকনো খোলায় ২/৩ টে শুকনো লঙ্কা পুড়িয়ে হাতে গুড়ো করে রাখতে হবে। তেঁতুল জলে ভিজিয়ে, চটকে কাথ বের করে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ভেণ্ডি লালচে করে ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে নুন, মিষ্টি, হলুদ দিয়ে, নাড়িয়ে আধা সেদ্ধ ডাল ও অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে। সব সুসিদ্ধ হয়ে, শুকনো হয়ে গেলে তেঁতুলের কাথ ও ভাজা শুকনো লঙ্কা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

👍
ReplyDelete