KFC স্টাইল ফ্রায়েড চিকেন

                                             

                      KFC style ফ্রায়েড চিকেন

                      


উপকরণ : পরিষ্কার করা চিকেন লেগ পিস , নুন , হলুদ , গোলমরিচ গুঁড়ো , ময়দা , অল্প জল , ডিম , আদা বাটা , রসুন বাটা , সাদা তেল  , শুকনো লঙ্কা গুঁড়ো , ধনে গুঁড়ো

প্রণালী : পরিষ্কার করে ধোঁয়া চিকেন লেগ পিস গুলো জল ঝরিয়ে প্রথমেই একটা ছুরি দিয়ে চিরে দিতে হবে । যাতে মাখানো মশলা ভিতরে সহজেই ঢুকে যায় । এবার সব মশলা (ময়দা বাদে) একে একে দিয়ে , একটা ডিম ভেঙে সব মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা ৩/৪ । এবার আরেকটা পাত্রে পরিমাণ মতো ময়দা , নুন , গোলমরিচ ও শুকনো লঙ্কার গুঁড়ো হাল্কা
 জলের ছিটে দিয়ে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার ফলে কিছু কিছু ময়দা ছোট ছোট দলা পাকিয়ে যাবে , এবার ম্যারিনেটেড লেগ পিস গুলো ভালো করে ওই দলা পাকানো ময়দার কোটিং দিয়ে মাখিয়ে ছাঁকা তেলে ডিপ ফ্রাই করতে হবে । তেলে ময়দা র কুচি পড়ে পুড়ে গেলে , সে গুলো ছেঁকে তুলে ফেলে দিতে হবে । ডিপ ফ্রাই হলে কিচেন টিসু পেপারে রেখে তারপর গরম গরম পরিবেশন করলেই হবে , টমেটো সস সহযোগে ।


                                          

Comments

Post a Comment

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ