ডিমের চপ

                                    ডিমের চপ

                                              

                                            



উপকরণ : মুরগির ডিম সেদ্ধ ( গোটা দশেক )  , আন্দাজ মতন সেদ্ধ করা  আলু , কর্ণফ্লাওয়ার ,পরিমাণ মতো পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , আদা বাটা , শুকনো লঙ্কা বাটা / গুঁড়ো , নুন , অল্প মিষ্টি ( না দিলেও হয় ) , অল্প গরম মশলা গুঁড়ো , কাঁচা ডিম ফ্যাটিয়ে রাখা,  বিস্কুটের গুঁড়ো,  সাদা তেল
প্রণালী :  আলু সেদ্ধ , ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ,  লঙ্কা কুচি , আদা বাটা , নুন ,অল্প মিষ্টি (না দিলেও চলে ), গরম মশলার গুঁড়ো সব এক সাথে চটকে মেখে নিতে হবে । এরপর চপের আকারে লম্বাটে করে গড়ে নিয়ে, ডিম ও কর্ণফ্লাওয়ারের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাকা তেলে ডিপ ফ্রাই করতে হবে ।
* ডিম ও কর্ণফ্লাওয়ারের গোলায় অল্প নুন দিতে হবে ।
**  চপের আকারে না গড়ে কাটলেটের আকারেও গড়া যেতে পারে।





Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ