পিৎজা
ঘরে তৈরি পিৎজা
উপকরণ : ময়দা , চিনি , ড্রাই ইস্ট , দুধ , সাদা তেল , পরিমাণ মতো নুন , টক দই, টপিং এর জন্য পছন্দের সব্জির টুকরো ( পেঁয়াজ, টমেটো , ক্যাপসিকাম , গ্রেটেড চীজ্ , অরিগানো , চিকেন টুকরো/ শ্রেডেড ( চিকেন রান্না করা / সেদ্ধ করা)
প্রণালী : এক কাপ দুধের মধ্যে ( room temperature) এক চা চামচ চিনি ও ড্রাই ইস্ট ভালো করে মিশিয়ে , আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে । এবার ময়দা ভাল করে চেলে নিয়ে তাতে পরিমাণ মতন নুন , টক দই আর সাদা তেল মিশিয়ে ওই ইস্ট মেশানো দুধ দিয়ে ভালো করে মেখে , এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা দু , তিনেক । এরপর ময়দার ডো ফুলে উঠবে , হাত দিয়ে চেপে ভিতরের হাওয়া বের করে , অল্প সাদা তেল হাতে মাখিয়ে আবার মেখে নিতে হবে । খুব নরম হবে । ওই ডো থেকে দুটো লেচি কেটে নিতে হবে .... অল্প ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে দুটো লেচি । এবার যে পাত্রে পিৎজা তৈরি হবে , তাতে সাদা তেল ব্রাশ করে বা মাখিয়ে নিয়ে ওর ওপর বেলে নেওয়া বড় অংশ টা দিয়ে , হাল্কা হাতে চেপে চেপে বসিয়ে ফর্ক দিয়ে সবটাতে হাল্কা ফুটো করে দিতে হবে , এবার বেশী করে গ্রেটেড চীজ পুরোটাতে ছড়িয়ে , বেলে রাখা ২য় অংশটা ওর ওপর রেখে পুরোটা হাতের আঙুল দিয়ে চেপে চেপে পাশ থেকে মুড়ে দিতে হবে । এবার ফর্ক দিয়ে একই ভাবে ফুটো করে নিয়ে , এবার টপিং ready করার পালা । ওপরে পিৎজা সস্ / টমাটো সস্ মাখিয়ে সব ছোট করে কাটা , সব্জি ও চিকেনের টুকরো সাজিয়ে আবার ওপর থেকে গ্রেটেড চীজ ছড়িয়ে দিতে হবে । এবারে গ্যাস ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করতে বসিয়ে দিতে হবে ।
** গ্যাসের ক্ষেত্রে হাল্কা আঁচে ঢাকা দিয়ে করতে হবে , মাঝে মাঝেই ঢাকা সরিয়ে দেখে নিতে হবে। একবার আন্দাজ পেয়ে গেলে আর বার বার দেখতেও হবে না ।
** মাইক্রোওয়েভের মডেল অনুযায়ী সময়ের নির্বাচন ভিন্ন থাকে । আমি ওভেন ১০মিনিট প্রি-হিট করে , low rack এর ওপর পিৎজা বসিয়ে বেক করেছি ১৬মিনিট ।
¤¤ পিৎজা তৈরি ।

এটা একদিন খেতে হবে😂
ReplyDelete