Posts

Showing posts from 2019

বিউলির ডালের হিঙ বড়ি

Image
                    বিউলির ডালের হিঙ্ বড়ি                                       * বড়ি দেওয়ার আগের দিন রাতে ডাল ঝেড়ে , ধুয়ে পরিষ্কার করে , জলে ভিজিয়ে রাখতে হবে। * পরের দিন ভেজানো ডাল কচলে কচলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিতে হবে। * এই সময় ওর মধ্যে অল্প জলের ছিটে দিতে হবে প্রয়োজনে .... না হলে দরকার নেই। ডালের মধ্যে  পরিমাণমতো হিঙ্ , আদা বাটা ও কালো জিরা দিয়ে পিষতে হবে। তবে এগুলো optional । মাকে শুধুমাত্র ডাল বাটতে ই দেখেছি। তবে বড়ি নরম করার জন্য অনেক সময় পাকা চালকুমড়ো বেটে ( রস চিপে নিয়ে ও)মেশাতে দেখেছি।  * বড়ি দেওয়ার খুব আগে ডাল পিষলে হবে না। সব গুছিয়ে পিষে নিয়ে , এবার হাতে ফেটিয়ে নিয়ে জালের ওপর বা থালায় তেল মাখিয়ে তার ওপর বড়ি দিতে হবে।  * ফেটানো হলে ডালের রঙ ধবধবে সাদা হবে। ফেটানোর মাপ ঠিক কিনা বোঝার জন্য ফেটানো ডাল একটু খানি যদি জল ভরা বাটিতে ফেলে দেখতে হবে। যদি ডাল তৎক্ষণাৎ ভেসে ওঠ...

ছোলার ডালের বরফি

Image
                       ছোলারডালের বরফি                                   * প্রথমে ছোলার ডাল ২/৩ঘন্টা ভিজিয়ে বেটে নিতে হবে। * এবার পরিমাণ মতো চিনি দিয়ে ১/২ লিঃ দুধের ক্ষীর বানাতে হবে। * এবার বাটা ডাল ওই ক্ষীরের সাথে কড়াইতে ভালো করে মেশাতে হবে। * মিশ্রণটি চ্যাপ্টা পাত্রে পাতিয়ে , রেখে ঠাণ্ডা করতে হবে। মিশ্রণের ওপর টা মসৃন হলে বরফি সুন্দর দেখতে হবে। * ঠাণ্ডা হলে বরফির আকারে টুকরো করে কেটে ওপরে কিসমিস সাজিয়ে পরিবেশন করতে হবে।

ডিমের ডেভিল

Image
   ডিম ডেভিল                                         * মুরগির ডিম সুসিদ্ধ করে নিতে হবে। * এবার পরিমাণ মতো আলু সেদ্ধ করে , smashed করে ওর মধ্যে পরিমাণ মতো নুন , চিনি ,  আদা বাটা , হাল্কা করে ভাজা পেঁয়াজ কুচি , শুকনো লঙ্কা গুঁড়ো , গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। * এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে মশলা মাখা আলু ভালো করে কষাতে হবে। মিশ্রণটা মাঝারি ধরনের শুকনো হবে।  * একটা সেদ্ধ ডিম ২/৪ টুকরো করে কেটে নিয়ে , এক একটা টুকরো ওই আলুর মিশ্রণকে মাখিয়ে ডিমের ডেভিলের আকারে গড়ে নিতে হবে। * এবারে ওই ডেভিল গুলো ডিমে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে ফ্রাই করতে হবে ।  * ডিমের ডেভিল তৈরি ......... ।।

ফিস্ স্যাণ্ডউইচ

Image
                   Tuna fish sandwich                                     * একটি পাত্রে টুনাফিস্ ( tuna fish with water a salt ) , পেঁয়াজ কুচি , গোলমরিচ , মেয়োনিজ, মাস্টার্ড সস্ একসাথে মিশিয়ে নিতে হবে। টুনা ফিশ ( processed)এর ক্যান খুলে ওর জলের অংশ টা বাদ দিয়ে ই মেশাতে হবে।  * এবার সাধারণ পাউরুটি অথবা স্যাণ্ড‌উইচ পাউরুটির দুপাশে মাখন বা মেয়োনিজ মাখিয়ে সেঁকে নিয়ে, ওর মধ্যে টুনা ফিশের মিশ্রণ দিয়ে তৈরি হবে স্যাণ্ড‌উইচ। * স্যাণ্ড‌উইচ টোস্টারে ও এটি হতে পারে সুন্দর করে। 

ফিস্ চপ্

Image
                     ফিস্ চপ্ / ফিস্ বল্ /ফিস্ টিকিয়া                                   *  পাকা কাতলা মাছের পেটি /ভেটকি মাছের পেটি পরিষ্কার করে নিয়ে অল্প নুন দিয়ে  জলে সুসিদ্ধ করে কাটা বেছে সরিয়ে রেখে দিতে হবে। এবার ওর মধ্যে অল্প নুন( আগে দেওয়া ছিল, সেই বুঝে দিতে হবে ) । ছাতু, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা রসুন কুচি , ধনেপাতা কুচি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অথবা এই মিশ্রণটি একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় পরিমাণ মতো গরম মশলা গুঁড়া ও শুকনো লঙ্কা গুঁড়ো ও দিতে হবে। এতে আলু সেদ্ধ ও দেওয়া যায়। আর ছাতু না দিলে ছোলার ডাল বাটা ও মিশিয়ে মিশ্রণটা বানানো যায়। * এবার হাতে বল্ বা টিকিয়া র আকারে গড়ে নিতে হবে। * বল্ বা চপ্ এর আকারে গড়লে তাকে কর্ণফ্লাওয়ার ও ডিমের মিশ্রণ ( নুন দেওয়া ) এ চুবিয়ে বিস্কুটের গুড়া মাখিয়ে deep fry করতে হবে। * টিকিয়া র আকারে গড়লে ( চ্যাপ্টা করে গড়লে ) কর্ণফ্লাওয়ার বা ময়দা (শু...

চিকেন স্যালাড

Image
              চিকেন স্যালাড * হাড় ছাড়া চিকেনের টুকরো পরিষ্কার করে জলে ধুয়ে  অল্প নুন দিয়ে পরিমাণ মতো জলে সুসেদ্ধ করে নিতে হবে। * গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা ছোট, ছোট করে কেটে ছড়ানো পাত্রে রাখতে হবে।গাজর ও ক্যাপসিকাম অল্প সিদ্ধ করে নেওয়া যেতে পারে (optional) * এবার white sauce , meaonise পরিমাণ মতো দিয়ে চিকেনের সিদ্ধ করা টুকরো সব ভালো করে মিশিয়ে গোলমরিচ ছড়িয়ে, কিছুক্ষণ রেখে একটু মজতে দিতে হবে। * ফ্রিজে ও রেখে দেওয়া যায়। পরিবেশনের কিছু আগে বের করে নিলেই হবে। ** White sauce বানাতে হলে এক কাপ দুধে এক চা চামচ ময়দা , অল্প নুন, সামান্য চিনি ও আদাবাটা ( চিনি ও আদাবাটা optional ) দিয়ে ভালো করে মিশিয়ে, কড়াই তে মাখন গরম করে মিশ্রণ টা ঘন করে নিলেই তৈরি white sauce। ঘনত্ব টা পছন্দ অনুযায়ী।।

মেথি চিকেন

Image
                          মেথি চিকেন  * চিকেন টুকরো গুলি পরিষ্কার করে ধুয়ে, টক দই ও নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা দুয়েক। * কড়াই তে সাদা তেল দিয়ে ওতে মেথি ফোড়ন দিয়ে , রসুন কুচি দিয়ে অল্প ভেজে , ওতে একে একে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদাবাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প নেড়েচেড়ে , ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে। ডুমো করে কাটা আলু ও ওর মধ্যে দিয়ে কষাতে হবে।  * তেল ছাড়বে যখন, তখন হলুদ , মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিতে হবে।  * মাংস সুসিদ্ধ হলে , ঢাকা খুলে কসৌরী মেথি গুঁড়া করে ওপরে ছড়িয়ে , আবার ঢেকে দিয়ে, নামিয়ে ... কিছুক্ষণ রেখে পরিবেশন করতে হবে। ** মেথি ফোড়ন ও মেথি পাতা গুঁড়া অল্প দিতে হবে, নাহলে রান্না তেতো স্বাদের হতে পারে।

চিকেন রেজালা

Image
             চিকেন রেজালা * চিকেন টুকরো গুলি পরিষ্কার করে, নুন ও টক দই মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা ২/৩ । * কড়াই তে সাদা তেল ও ঘি দিয়ে গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে দ‌ই মাখা মাংস ওর মধ্যে দিয়ে কষাতে হবে। পরিমাণ মতো মিষ্টি, নুন ( আগে দেওয়া তাই অল্প ) দিতে হবে। * কষাতে কষাতে , ওর মধ্যে কাজুবাদাম বাটা, চারমগজ বাটা দিয়ে (পরিমাণ মতো ) দিতে হবে।  তেল ছাড়বে , ওর মধ্যে শাহি মরিচ গুড়া দিয়ে মিশিয়ে ঢেকে দিতে হবে। আলাদা জল না ও লাগতে পারে। দেখে দিতে হবে। চিকেন সুসিদ্ধ হলে,কেওড়ার জল ও ঘি ছড়িয়ে নামাতে হবে।