ফিস্ চপ্

                     ফিস্ চপ্ / ফিস্ বল্ /ফিস্ টিকিয়া
                                 

*  পাকা কাতলা মাছের পেটি /ভেটকি মাছের পেটি পরিষ্কার করে নিয়ে অল্প নুন দিয়ে  জলে সুসিদ্ধ করে কাটা বেছে সরিয়ে রেখে দিতে হবে। এবার ওর মধ্যে অল্প নুন( আগে দেওয়া ছিল, সেই বুঝে দিতে হবে ) । ছাতু, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা রসুন কুচি , ধনেপাতা কুচি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অথবা
এই মিশ্রণটি একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় পরিমাণ মতো গরম মশলা গুঁড়া ও শুকনো লঙ্কা গুঁড়ো ও দিতে হবে। এতে আলু সেদ্ধ ও দেওয়া যায়। আর ছাতু না দিলে ছোলার ডাল বাটা ও মিশিয়ে মিশ্রণটা বানানো যায়।
* এবার হাতে বল্ বা টিকিয়া র আকারে গড়ে নিতে হবে।
* বল্ বা চপ্ এর আকারে গড়লে তাকে কর্ণফ্লাওয়ার ও ডিমের মিশ্রণ ( নুন দেওয়া ) এ চুবিয়ে বিস্কুটের গুড়া মাখিয়ে deep fry করতে হবে।
* টিকিয়া র আকারে গড়লে ( চ্যাপ্টা করে গড়লে ) কর্ণফ্লাওয়ার বা ময়দা (শুকনো ) মাখিয়ে , চাটুতে অল্প তেলে চেপে ভাজতে হবে (shallow fry )। দেখতে হবে যাতে পুড়ে না যায়।


এবার গরমাগরম চায়ের সাথে পরিবেশন করো।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ