চিকেন স্যালাড

              চিকেন স্যালাড

* হাড় ছাড়া চিকেনের টুকরো পরিষ্কার করে জলে ধুয়ে  অল্প নুন দিয়ে পরিমাণ মতো জলে সুসেদ্ধ করে নিতে হবে।
* গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা ছোট, ছোট করে কেটে ছড়ানো পাত্রে রাখতে হবে।গাজর ও ক্যাপসিকাম অল্প সিদ্ধ করে নেওয়া যেতে পারে (optional)
* এবার white sauce , meaonise পরিমাণ মতো দিয়ে চিকেনের সিদ্ধ করা টুকরো সব ভালো করে মিশিয়ে গোলমরিচ ছড়িয়ে, কিছুক্ষণ রেখে একটু মজতে দিতে হবে।
* ফ্রিজে ও রেখে দেওয়া যায়। পরিবেশনের কিছু আগে বের করে নিলেই হবে।

** White sauce বানাতে হলে এক কাপ দুধে এক চা চামচ ময়দা , অল্প নুন, সামান্য চিনি ও আদাবাটা ( চিনি ও আদাবাটা optional ) দিয়ে ভালো করে মিশিয়ে, কড়াই তে মাখন গরম করে মিশ্রণ টা ঘন করে নিলেই তৈরি white sauce। ঘনত্ব টা পছন্দ অনুযায়ী।।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ