মেথি চিকেন

                          মেথি চিকেন

 * চিকেন টুকরো গুলি পরিষ্কার করে ধুয়ে, টক দই ও নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা দুয়েক।
* কড়াই তে সাদা তেল দিয়ে ওতে মেথি ফোড়ন দিয়ে , রসুন কুচি দিয়ে অল্প ভেজে , ওতে একে একে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদাবাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প নেড়েচেড়ে , ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে। ডুমো করে কাটা আলু ও ওর মধ্যে দিয়ে কষাতে হবে। 
* তেল ছাড়বে যখন, তখন হলুদ , মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিতে হবে। 
* মাংস সুসিদ্ধ হলে , ঢাকা খুলে কসৌরী মেথি গুঁড়া করে ওপরে ছড়িয়ে , আবার ঢেকে দিয়ে, নামিয়ে ... কিছুক্ষণ রেখে পরিবেশন করতে হবে।

** মেথি ফোড়ন ও মেথি পাতা গুঁড়া অল্প দিতে হবে, নাহলে রান্না তেতো স্বাদের হতে পারে।


Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ