বিউলির ডালের হিঙ বড়ি

                    বিউলির ডালের হিঙ্ বড়ি
                                     

* বড়ি দেওয়ার আগের দিন রাতে ডাল ঝেড়ে , ধুয়ে পরিষ্কার করে , জলে ভিজিয়ে রাখতে হবে।
* পরের দিন ভেজানো ডাল কচলে কচলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে পিষে নিতে হবে।
* এই সময় ওর মধ্যে অল্প জলের ছিটে দিতে হবে প্রয়োজনে .... না হলে দরকার নেই। ডালের মধ্যে  পরিমাণমতো হিঙ্ , আদা বাটা ও কালো জিরা দিয়ে পিষতে হবে। তবে এগুলো optional । মাকে শুধুমাত্র ডাল বাটতে ই দেখেছি। তবে বড়ি নরম করার জন্য অনেক সময় পাকা চালকুমড়ো বেটে ( রস চিপে নিয়ে ও)মেশাতে দেখেছি। 
* বড়ি দেওয়ার খুব আগে ডাল পিষলে হবে না। সব গুছিয়ে পিষে নিয়ে , এবার হাতে ফেটিয়ে নিয়ে জালের ওপর বা থালায় তেল মাখিয়ে তার ওপর বড়ি দিতে হবে। 
* ফেটানো হলে ডালের রঙ ধবধবে সাদা হবে। ফেটানোর মাপ ঠিক কিনা বোঝার জন্য ফেটানো ডাল একটু খানি যদি জল ভরা বাটিতে ফেলে দেখতে হবে। যদি ডাল তৎক্ষণাৎ ভেসে ওঠে , তাহলে সঠিক ভাবে ফেটানো হয়ে গেছে। এবার তা বড়ি দেওয়ার উপযোগী হয়েছে।
* জাল লোহার হতে পারে, তবে লোহা তে মরচে ধরে যায়। নেটলন নির্দিষ্ট মাপে কিনে কাঠের ফ্রেমে বাঁধিয়ে নিয়ে রাখলে , তাতে বড়ি দেওয়ার খুব সুবিধা হয়।
* রোদের মধ্যে ই বড়ি দিতে হবে। সেই জন্য মেঘ মুক্ত পরিষ্কার , রোদ ঝলমলে দিন প্রয়োজন।
* বড়ি শুকিয়ে গেলে জাল থেকে আপনাআপনি ই উঠে আসে।।

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ