Posts

টমেটো স্যুপ

Image
                                      টমেটো স্যুপ                                                     উপকরণ : টমেটো,গাজর ,আদা বাটা, পরিমাণ মতো নুন , হলুদ , অর্ধেক পাতিলেবুর রস, মিষ্টি, জল  প্রণালি : টমেটো ও গাজর ( গাজরের ওপরের ছাল ছাড়িয়ে টুকরো করে নিতে হবে) টুকরো করে সুসিদ্ধ করে , টমেটোর ওপরের পাতলা খোসা ফেলে দিতে হবে । এবার মিক্সিতে ভালো করে জল দিয়ে পেস্ট করতে নিতে হবে। এবারে কড়াইতে এই মিশ্রণটা ভালো করে ফুটতে দিতে হবে ,ওর মধ্যে পরিমাণ মতো নুন,হলুদ, মিষ্টি, পাতি লেবুর রস আর আদা বাটা দিয়ে ভাল করে ফোটাতে হবে। খানিক ফোটা র পর ঘন ঘন হলে নামিয়ে নিতে হবে।  গরম গরম পরিবেশন করতে হবে। বি:দ্রঃ : বীট এর টুকরো সেদ্ধ করে ওতে দেওয়া যেতে পারে , রঙ গাঢ় হবে। 

গাজরের হালুয়া

Image
                                     গাজরের হালুয়া                                                         উপকরণ : গ্রেটেড গাজর ,চিনি, ছোট এলাচের গুঁড়া,ঘি, পরিমাণ মতো দুধ , তেজপাতা , কিশমিশ প্রণালি : গাজর পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে রেখে , তাকে ঘি তে তেজপাতা দিয়ে ওতে গ্রেটেড গাজর ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে ভাল করে ফোটাতে হবে , ফুটে উঠলে ওর মধ্যে চিনি, কিশমিশ দিয়ে ভাল করে মিশিয়ে ফুটিয়ে ঘন হলেই ছোট এলাচের  গুঁড়ো ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি গাজরের হালুয়া।

ফুলকপির কোর্মা

Image
                                     ফুলকপির কোর্মা                                                 উপকরণ: ফুল কপির বড় করে কাটা টুকরো, পরিমাণ মত কড়াইশুটি ও কিসমিস, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো/বাটা,গরম মশলা,পরিমাণ মতো নুন, মিষ্টি, সর্ষে তেল , তেজপাতা, অল্প জল প্রণালি : কপির টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে, বড় পাত্রে নুন , হলুদ, আদা বাটা , শুকনো লঙ্কা গুঁড়ো/ বাটা , গরম মশলা গুঁড়ো, সর্ষে তেল ভাল করে মাখিয়ে প্রেশার কুকারে সবটা দিয়ে ওর মধ্যে অল্প জল , কিসমিস ও কড়াইশুটি দিয়ে একটা সিটি দিয়ে প্রেসারের ঢাকনা খুলে দেখে নিতে হবে। যদি ঝোল থাকে , তাহলে প্রেসার কুকারের ঢাকনা খুলে ফুটিয়ে নিতে হবে। কোর্মা গা মাখা মাখা হবে।

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

Image
                          কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি                                                                            উপকরণ : মটন কিমা, কাবলি ছোলা, পেঁয়াজ কুচি ও বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি , নুন, হলুদ, সর্ষে তেল , মিষ্টি, এভারেস্ট/ যে কোন  ছোলা মশলা , গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো,তেজপাতা ,কসৌরী মেথি পাতা র গুঁড়ো/ধনেপাতা কুচি, খাবার সোডা। প্রণালি : কিমা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আগের দিন রাতে কাবলি ছোলা জলে ভিজিয়ে রাখতে হবে। কিছু টা পেঁয়াজ কুচি সরি য়ে রেখে , বাকি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, রসুন ও আদা কুচি পরিমাণ মতন বেটে বা মিক্সিতে পিষে নিয়ে এবারে প্রেসার কুকারে পরিমাণ মতন তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে বাটা মশলা দিয়ে...

ক্রিসপি চিলি বেবীকর্ণ

Image
                                     ক্রিসপি চিলি বেবীকর্ণ                                                       উপকরণ : বেবীকর্ণ , ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, কর্ণফ্লাওয়ার, ময়দা, পরিমাণ মত নুন, শুকনো লঙ্কা গুঁড়ো , গোলমরিচ, সাদা তেল , রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ কুচি , ভিনিগার, রেড চিলিসস, সোয়া সস , সাদা তিল , টমেটো সস প্রণালী  : বেবীকর্ণ ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে তাতে পরিমাণ মতন ময়দা, কর্ণফ্লাওয়ার,শুকনো লঙ্কা গুঁড়ো, নুন , গোলমরিচ ও অল্প জল ছিটিয়ে মেখে নিয়ে ডুবো তেলে ফ্রাই করে তুলে রাখতে হবে।  এবার কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি , আদা ও পেঁয়াজ কুচি সহ লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে গন্ধ ছাড়লে একে একে ফ্রাই করা বেবীকর্ণ , ডুমো করে কাটা সব্জি সব দিয়ে ভাল করে ভাজতে হবে। এরপর সব সস আর ভ...

দই কাতলা

Image
                                     দই কাতলা                                                  উপকরণ : পাকা পোনা মাছ , সর্ষে তেল , নুন , হলুদ, টক দই, কাঁচা লঙ্কা , শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা , রসুন বাটা , চিনি , গরম মশলার গুঁড়ো , জিরে গুঁড়ো , ঘি , ডুবে করে কাটা আলু ( optional ) প্রণালী : প্রথমে মাছের টুকরো গুলো ভাল করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে , কড়াইতে সর্ষে তেল ভাল করে গরম করে হাল্কা লালচে করে ভেজে নিতে হবে। এবার ওই তেলে ডুবে করে কাটা আলু ভাল করে ভেজে তুলে রাখতে হবে। আরো তেল দিয়ে ওতে আদা , পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা বাটা র মিশ্রণটা দিয়ে ভাল করে কষাতে হবে । তেল ছাড়ার পর ওতে ভাজা আলু দিয়ে আরো একটু সময় করিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে ফুঁটতে দিতে হবে । এবার অন্য একটা পাত্রে বেশ অনেকটা ( 100/ 200 gm ) টক দই, পরিমাণ মত...

KFC স্টাইল ফ্রায়েড চিকেন

Image
                                                                    KFC style ফ্রায়েড চিকেন                        উপকরণ : পরিষ্কার করা চিকেন লেগ পিস , নুন , হলুদ , গোলমরিচ গুঁড়ো , ময়দা , অল্প জল , ডিম , আদা বাটা , রসুন বাটা , সাদা তেল  , শুকনো লঙ্কা গুঁড়ো , ধনে গুঁড়ো প্রণালী : পরিষ্কার করে ধোঁয়া চিকেন লেগ পিস গুলো জল ঝরিয়ে প্রথমেই একটা ছুরি দিয়ে চিরে দিতে হবে । যাতে মাখানো মশলা ভিতরে সহজেই ঢুকে যায় । এবার সব মশলা (ময়দা বাদে) একে একে দিয়ে , একটা ডিম ভেঙে সব মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা ৩/৪ । এবার আরেকটা পাত্রে পরিমাণ মতো ময়দা , নুন , গোলমরিচ ও শুকনো লঙ্কার গুঁড়ো হাল্কা  জলের ছিটে দিয়ে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার ফলে কিছু কিছু ময়দা ছোট ছোট দলা পাকিয়ে যাবে , এবার ম্যারিনেটেড লেগ পিস গুলো ভালো করে ওই দলা পাকানো ময়দার কোটিং দিয়ে মাখিয়ে ...