মাছের ধোকা
মাছের ধোকা কারি
উপকরণ : কাতলা পেটি , আলু সেদ্ধ , ছোলার ডাল বাটা / ব্যসন , চালের গুঁড়ো পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , ধনে পাতা কুচি , গরম মশলা গুড়ো , ধনে গুঁড়ো , জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা , টমাটো কুচি , তেজপাতা , ডুমো করে কাটা আলু , নুন , হলুদ, মিষ্টি , সাদা /সর্ষে তেল
প্রণালী : ৪/৫ টুকরো পেটির মাছ ও আলু খোসা ছাড়িয়ে সুসিদ্ধ করে নিয়ে , ঠাণ্ডা করে কাটা বেছে নিয়ে , সেদ্ধ আলু ভালো করে চটকে মাছের সাথে মিশিয়ে একে একে পেঁয়াজ, কুচি , লঙ্কা কুচি , শুকনো লঙ্কা বাটা , নুন, অল্প মিষ্টি ,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি , ব্যসন/ ছোলার ডাল বাটা , চালের গুঁড়ো সব হাত দিয়ে ভাল করে মেখে টিকিয়া বা ধোকার আকারে গড়ে স্যালো ফ্রাই করে নিতে হবে । মাইক্রোওয়েভ ওভেনে গ্রীল মোডেও ধোকা বানিয়ে নেওয়া যাবে , তাতে খুব অল্প তেলে মাছের ধোকা তৈরি হবে ।
এবার তেল গরম করে ডুমো করে কাটা আলু ভেজে নিতে হবে । ভাজা আলু তুলে , ওই তেলে পেঁয়াজ কুচি , টমাটো কুচি দিয়ে ধিমে আঁচে ভাজতে হবে , পেঁয়াজ হাল্কা সোনালি রঙ ধরলেই আর টমাটো নরম হলে ওর মধ্যে আদা বাটা , হলুদ, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো , গরম মশলা গুঁড়ো, তেজপাতা মিশিয়ে সাঁতলাতে হবে তেল ছাড়লে , ভাজা আলু গুলো দিয়ে জল আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে । ফুটে ওঠার পর আলু যখন প্রায় সেদ্ধ হয়ে আসছে , তখন মাছের ধোকা ঝোলে দিয়ে অল্প ফুটিয়ে ঘন ঘন ঝোল নামিয়ে নিলেই হবে ।
* * বেশি ফোটালে মাছের ধোকা ভেঙে যেতে পারে ।

Darun....
ReplyDelete