ম্যাগি ইন ওয়াইট সস্
Maggi in white sauce...... এই receipe টা তোমরাও try করতে পারো। maggi /noodles খুব নরম করে boil করতে হবে।ওটা খুবই নরম হবে । white sauce বানাবার জন্য এক cup দুধে এক চামচ(tea spoon) ময়দা, অল্প নুন আর চিনি (optional) মিশিয়ে কড়াই তে butter দিয়ে ওর মধ্যে দুধের মিশ্রনটা ঢেলে হাল্কা আঁচে ফোটাতে হবে, নাড়াতে হবে মিশ্রনটা continuously, যাতে ধরে না যায় । white sauce এর thickness টা তোমাদের উপর । পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম ডুমো করে কেটে (অন্য সব্জি দিলে একটু boil করে নিতে হবে )নিতে হবে।সব্জি হাল্কা fry করে নিতে হবে।না করলে ও চলে।এবার সব সব্জি, boiled maggi/noodles, white sauce এর মধ্যে mix করতে হবে ভালো করে।স্বাদ মত নুন, মিষ্টি আর গোলমরিচ দিয়ে পরিবেশন করো। ▪এর মধ্যে boiled chicken pieces ও দেওয়া যায় । ছোট্ট ছানাদের সাথে তোমরাও খেয়ে দেখতে পারো, খুব খারাপ হবে না।Healthy তো বটেই ।।