Posts

Showing posts from January, 2018

ফুলকপির রোস্ট

Image
ফুলকপির রোস্ট *একটু ছোট দেখে, গোটা ফুলকপি নিয়ে, তার ডাটা,পাতা কেটে, ছুরি দিয়ে নিচের অংশে অল্প চিরে, গোটা কপি ভালো করে ধুয়ে নিতে হবে। *এবার অল্প জল দিয়ে প্রেসার কুকারে (১টা সিটি)/মাইক্রোওয়েভ ওভেনে (৫মিনিট) অল্প সেদ্ধ করে নিতে হবে। *এবার একটা পাত্রে মশলা তৈরি করতে হবে। পরিমাণ মতো সরু করে কাটা পেঁয়াজ ভাজা (হালকা লাল করে), আদা, শুকনো লঙ্কা বাটা, সর্ষে তেল(একটু বেশি), নুন, হলুদ ও মিষ্টি ভালো করে মিশিয়ে নিয়ে। *এবার এই মশলা টা ভালো করে ওই সেদ্ধ করা কপির সবদিকেই মাখিয়ে দিতে হবে। *এরপর প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা সিটি অথবা মশলা মাখানো আস্ত কপি টা মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে ওভেন এ দিয়ে ৫/৬মিনিট micro power এ রান্না করে, আরো ৪/৫  মিনিট standing time এ রেখে দিলেই তৈরি ফুলকপির রোস্ট। *** গরম ভাত দিয়ে গোটা কপির রোস্ট কেটে কেটে পরিবেশন করে খেয়ে নাও।

ফিস্ ফ্রাই

Image
                             ফিস্ ফ্রাই * ভেটকি মাছের ফিলে গুলো পরিষ্কার করে নিতে হবে।তারপর ফিলে গুলো নুন আর পাতিলেবুর রস মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিতে হবে। * এরপর ওতে পেঁয়াজের রস, আদাবাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি দিয়ে ৭/৮ ঘন্টা মাখিয়ে রাখতে হবে। * এবার মশলা মাখানো ফিলে গুলো ব‍্য‌াটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো বা bread crumbs মাখিয়ে সাদা তেল দিয়ে deep fry করতে হবে। *** ব‍্য‌াটার বানানো হবে ডিম,নুন আর কর্ণফ্লাওয়ার পরিমাণ মতো মিশিয়ে।

ধানিয়া চিকেন

Image
ধানিয়া চিকেন * চিকেন pieces গুলো ভালো করে ধুয়ে নিয়ে,নুন, হলুদ,আদা , সাদা তেল ,শুকনো/কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে ঘন্টা ২/৩ রেখে দিতে হবে। * এবার পরিমাণ মতো ধনেপাতা ও পেঁয়াজ আলাদা বেটে রাখতে হবে। ১কেজি চিকেন এর জন্য দেড় আঁটি ধনেপাতা লাগবে। মাপ একটু কম বেশি হতে ই পারে। * প্রেসার কুকারে সাদা তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে অল্প কষিয়ে ধনে পাতা বাটা দিয়ে কষাতে হবে। *এরপর এর মধ্যে একে একে পাতি লেবুর রস, সামান‍্য গরম মশলা বাটা/গুঁড় দিয়ে মিশিয়ে ওতে মশলা মাখানো চিকেন দিয়ে , মিষ্টি দিয়ে ভালো করে তেল ছাড়া ওবধি কষিয়ে নিয়ে , আগে থেকে ভাজা (ডুমো করে কাটা)আলু দিয়ে, একটা সিটি দিয়ে, অল্প দমে রেখে নামিয়ে নিলেই তৈরি ধনিয়া চিকেন। *** পোলাও, সাদা ভাত, ফ্রায়েড রাইস বা রুটি সহযোগে গরম গরম পরিবেশন করে ফেলো।

ফুলকপির সিঙাড়া

Image
ফুলকপির সিঙাড়া   * আলু আর ফুলকপি ছোট করে কেটে , ধুয়ে নিয়ে সাদা তেলে হালকা লাল করে ভাজতে হবে। সব্জি থেকে জল বেরিয়ে যা শুকিয়ে এলে , ওর মধ্যে একে একে আদা, শুকনো লঙ্কা বাটা, নুন, হলুদ, মিষ্টি,গরম মশলা বাটা/গুঁড়, কিসমিস (আগে থেকে জলে ভেজানো),কড়াইশুটি দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। সাতলেই সিঙাড়ার পুর তৈরি হবে। জল ছাড়াই সুসিদ্ধ হবে।  * এবার ভালো মত ময়াম দিয়ে,ময়দা মেখে লেচি কেটে বড় করে বেলে,মাঝ বরাবর কেটে (ছুরি দিয়ে) নিয়ে অর্ধ চন্দ্রাকার অংশটিতে পুর ভরে, সিঙাড়া গড়ে নিয়ে,ছাকা তেলে ভেজে নিলেই তৈরি সিঙাড়া।