Posts

Showing posts from June, 2023

ন্যাদোশ মাছের ঝাল

Image
                          ন্যাদোশ মাছের ঝাল                                                                                        উপকরণ  : ডিম ভরা মাঝারি সাইজের মাছ , সর্ষের তেল , নুন , হলুদ , কাঁচা লঙ্কা , শুকনো লঙ্কা গুঁড়ো , কালো সর্ষে , সাদা সর্ষে ও পোস্ত এক সাথে বাটা ।  প্রণালী : মাছ গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে । কড়াইতে সর্ষে তেল ভাল করে গরম করে ওতে মাছ গুলো লাল করে ভেজে তুলে রেখে ওই তেলে কালোজিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওতে এক সাথে বাটা কালো , সাদা সর্ষে ও পোস্ত জলে গুলে ঢেলে দিয়ে ওতে নুন , হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মত দিয়ে খানিক ফুটে ওঠার পর ওতে ভাজা মাছ গুলো দিয়ে সর্ষে তেল ছড়িয়ে আরো খানিক ফুটিয়ে ঘন ঘন ঝোল নামিয়ে দিতে হবে ।  * ...

চিংড়ি ভাপা

Image
                                চিংড়ি ভাপা                                           উপকরণ : পরিষ্কার করা চিংড়ি (ছোট/মাঝারি ) , সাদা সর্ষে বাটা, কালো সর্ষে বাটা , পোস্ত বাটা , পরিমাণ মত টক দই, ৪/৫ টা কাঁচা লঙ্কা, নুন , হলুদ , অল্প জল আর সর্ষে তেল।  প্রণালী :   প্রথমে চিংড়ি মাছ গুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে । এবার মিক্সিতে সাদা সর্ষে, কালো সর্ষে ও পোস্ত শুকনো গুঁড়ো করে নিতে হবে অল্প নুন দিয়ে ( নুন দিলে সর্ষের তেতো ভাব টা কেটে যায় ) । এবার এর মধ্যেই পরিমাণ মতন দই, কাঁচা লঙ্কা ( ভেঙে দু টুকরো করা ) ও কোরানো নারকেল দিয়ে বেটে নিতে হবে । এবার একটা কাঁচের বা মাইক্রোওয়েভ ওভেন প্রুফ পাত্রে বাটা মশলা দিয়ে ওতে আরো একটু নুন , হলুদ আর সর্ষের তেল দিয়ে মিশিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে , সবটা ভাল করে মিশিয়ে ওভেনে মাইক্রো পাওয়ারে মিনিট ১০/১৫ ( এক ...

পুঁইশাকের চচ্চড়ি

Image
                            পুঁইশাকের চচ্চড়ি                                                           উপকরণ : পুঁইশাক ( ছোট করে কেটে ধুয়ে রাখা ) , আলু (ডুমো করে কাটা ) , রাঙা/লাল আলু , কুমড়ো , কাঁঠালের দানা/বিচি , নুন , মিষ্টি, পাঁচফোড়ন ,বাটা , ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো , তেজপাতা , হলুদ , শুকনো লঙ্কা গুঁড়ো/কাঁচা লঙ্কা , সর্ষে তেল । প্রণালী: প্রথমে সব কাটা সব্জি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে । এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে । অল্প গরম হলে তেজপাতা , পাঁচফোড়ন দিয়ে ওতে সব সব্জি দিয়ে ধিমে আঁচে সাঁতলাতে হবে। শাক থেকে জল বেরবে। এক সময় জল শুকিয়ে আসবে , সাথের সব্জি লালচে রঙ ধরবে । একে একে সব মশলা দিয়ে জল দিয়ে এবার আঁচ বাড়িয়ে ঢেকে দিতে হবে । সব সব্জি সুসেদ্ধ হওয়ার পর , ঝোল কমে যখন গা মাখা হবে  , তখন রান্না শেষ ।  * এবার ভাত বা রুটির সাথে পরিবেশনের পালা ।...