Posts

Showing posts from May, 2022

আম ক্ষীর ২

Image
                                    আম ক্ষীর ২                                                উপকরণ : চিনি , মিষ্টি স্বাদের আম ( হিমসাগর হলে ভাল ), দুধ  প্রণালী : মিষ্টি সাদের আম চটকে রস বের করে ছেকে রসটা বের করে আলাদা করে রাখতে হবে । আর আমের কাথ বা পাল্প কিছুটা রেখে দিয়ে , এবার দুধ ঘনো করে ফোটাতে হবে । ফোটার সময় চিনি দিতে হবে , কিছুটা ঘন হয়ে এলে আমের রসটা দিয়ে ফোটাতে হবে । আরো খানিক ঘনো হলে পাল্পটা টা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরী আম ক্ষীর। 

ডিমের চপ

Image
                                    ডিমের চপ                                                                                             উপকরণ : মুরগির ডিম সেদ্ধ ( গোটা দশেক )  , আন্দাজ মতন সেদ্ধ করা  আলু , কর্ণফ্লাওয়ার ,পরিমাণ মতো পেঁয়াজ কুচি , কাঁচা লঙ্কা কুচি , আদা বাটা , শুকনো লঙ্কা বাটা / গুঁড়ো , নুন , অল্প মিষ্টি ( না দিলেও হয় ) , অল্প গরম মশলা গুঁড়ো , কাঁচা ডিম ফ্যাটিয়ে রাখা,  বিস্কুটের গুঁড়ো,  সাদা তেল প্রণালী :  আলু সেদ্ধ , ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ,  লঙ্কা কুচি , আদা বাটা , নুন ,অল্প মিষ্টি (না দিলেও চলে ), গরম মশলার গুঁড়ো সব এক সাথে চটকে মেখে নিতে হবে । এরপর চপের আকারে লম্বাটে করে গড়ে নিয়ে, ডিম ও কর্ণফ্লাওয়ারের গোলায়...

আম ক্ষীর ১

Image
                                 আম ক্ষীর                                                                                           উপকরণ : আম ( হিমসাগর বা যে কোন মিষ্টি স্বাদের আম ) , দুধ , চিনি  প্রণালী : আম ছোট ছোট টুকরো করে রেখে দিতে হবে । দুধ ভাল করে চিনি সহ ফুটিয়ে ঘন করে ক্ষীর করতে হবে । ক্ষীর ঠাণ্ডা হলে তার মধ্যে আগের কেটে রাখা আম দিয়ে , সেটাকে ফ্রিজে রেখে দিতে হবে । ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে আম ক্ষীর। 

ম্যাঙ্গো মিল্ক শেক

Image
                        পাকা আমের সরবত                               (ম্যাঙ্গো মিল্ক শেক )                                 উপকরণ : মিষ্টি স্বাদের পাকা আম ( হাল্কা টক হলেও চলবে ), দুধ , চিনি, অল্প ঠাণ্ডা জল , আইস কিউব প্রণালী : আমের টুকরো আঁটি বাদে যতটা ছোট ছোট করে কাটা যায় , সেটা কেটে মিক্সিতে আমের টুকরো(৩/৪টে আম ) , পরিমাণ মতো চিনি , দুধ ( এক কাপ ) দিয়ে ব্লেণ্ড করে নিতে হবে । আমের টুকরো পুরো মিশবে না , আরো ছোটো হয়ে যাবে । এবার গ্লাসে ঢেলে , প্রয়োজন বুঝলে অল্প জল আর আইস কিউব দিয়ে পরিবেশন করতে হবে ।