ডিমের ডেভিল

                                ডিমের ডেভিল 

                                            


উপকরণ : সুসিদ্ধ ডিম (দু টুকরো করা মাঝখান থেকে) , পরিমাণ মতন সুসিদ্ধ আলু , পরিমাণ মতন পেঁয়াজ কুঁচি ভাজা লাল করে , আদা বাটা , নুন , অল্প মিষ্টি ( না দিলেও চলে ) , শুকনো লঙ্কা গুঁড়ো , হলুদ , বিস্কুটের গুঁড়ো , ডিমের গোলা আর কর্ণফ্লাওয়ার ।

প্রণালী  : সেদ্ধ করা আলু , পেঁয়াজ ভাজা , নুন , মিষ্টি, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো/ বাটা , আদা বাটা দিয়ে পরিষ্কার হাত দিয়ে ভাল করে মেখে , মিশ্রণ টা সাদা তেলে ভাল করে কষিয়ে নিতে হবে । এরপর ওটা ঠাণ্ডা হলে সেদ্ধ ডিমের টুকরো নিয়ে হাতে চপের আকারে গড়ে ডিম ও কর্ণফ্লাওয়ারের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাকা তেলে ভাল করে ভেজে নিতে হবে লালচে করে । 

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ